পলিটিক্স

বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু, প্রস্তুতি জোর কদমে

আজ বিকেলে চারটে নাগাদ রাজভবন গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এক দল বিজেপি নেতা। বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল সরাসরি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করবেন। এই দলটির পুরোধা হিসেবে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করা বিষয় নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর ট্যুইট করে জানিয়েছেন এ বিষয়টি। তিনি জানিয়েছেন, ” পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়কদের একটি প্রতিনিধিদল বিকেল ৪টে নাগাদ রাজভবনে আসতে চলেছেন। ”

এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে রাজনৈতিক মহলে চর্চা চলছে। শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল জগদীপ ধনকর দেখা করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন। এর আগেও বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। তবে এবারে হয়তো বিষয়টি কিছুটা আলাদা। এবারে সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে নয় বরং বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অভিযোগ তুলবেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ থাকবে বিমান বন্দ্যোপাধ্যায় এর নামে। সম্ভবত, মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার যে সিদ্ধান্ত বিমান বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেই নিয়ে রাজ্যপালকে নালিশ জানাতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে বিভিন্ন কমিটির সভাপতিত্ব ছেড়ে দেবেন বিজেপি বিধায়করা। তবে পশ্চিমবঙ্গ বিধানসভায় এরকম ঘটনা খুব একটা বিরল নয়। এর আগেও দুইজনকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে নিয়োজিত করা হয়েছিল যারা খাতায়-কলমে বিরোধীদলের বিধায়ক হলেও শাসক দলের নেতা। এরকম ঘটনাটি ঘটেছিল কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া এবং শংকর সিং এর ক্ষেত্রে। সেই সময় যখন এ দুজনকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত করা হয় তখন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আর এই তালিকায় এবার তৃতীয় নাম হিসেবে যুক্ত হলো মুকুল রায়ের নাম।

তবে শুধুমাত্র রাজ্যপালের কাছে নালিশ করে ক্ষান্ত হতে চাইছেন না শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, তিনি দিল্লি গিয়ে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছেন। এই কাজের জন্য তিনি বিজেপির 10 জন বিধায়ক কে এই সফরে নেবেন। তবে দিল্লিতে গিয়ে কি নিয়ে অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী সেই নিয়ে খুব একটা বেশি কিছু জানা যাচ্ছে না। বিজেপি বারংবার দাবি করছে বহু কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে চালানোর চেষ্টা করছে রাজ্য সরকার। সেই নিয়ে হয়তো শুভেন্দু অধিকারী দিল্লি সফরে অভিযোগ করতে চলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তার পাশাপাশি, শুভেন্দু অধিকারীর দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য বিজেপির কাছে কারণ এই বৈঠকে রাজ্যের বিজেপি বেসুরো নেতাদের ব্যাপারে কথা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে সকলেই এখন তাকিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী কি করেন সেই দিকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026