ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই স্কিমে আপনি ৫৬৮৩০ টাকা সুদ পাবেন, সরকার সম্প্রতি সুদ বাড়িয়েছে

পুজোর আগেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির পোস্ট অফিস। বিশেষ করে নিজেদের প্রবীণ গ্রাহকদের কথা মাথায় রেখেই রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের স্কিম নিয়ে এলো পোস্ট অফিস। এক্ষেত্রে অল্প বিনিয়োগে অর্থাৎ ৫০০০ টাকা বিনিয়োগেই মিলবে ৫০ হাজারেরও বেশি সুদ। ৬.৫ থেকে ৭ শতাংশ হারে সুদ পাবেন পোস্ট অফিসের সমস্ত ধরনের গ্রাহকরা।

রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের পরিমাণ-
অল্প বিনিয়োগে বৃহৎ তহবিল তৈরি করা সম্ভব আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিটের সূত্র ধরে। পোস্ট অফিসে একবছর থেকে শুরু করে দশবছর পর্যন্ত সময়ের আরডি অ্যাকাউন্ট খোলা যায়। এক্ষেত্রে সাধারণ গ্রাহকরা ৬.৫-৭ শতাংশ হারে সুদ পান। অন্যদিকে প্রবীণ গ্রাহকদের সুদের পরিমাণ বেশি। তারা এক্ষেত্রে ৭-৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। উল্লেখ্য, চলতি বছরের ১৫’ই ফেব্রুয়ারি থেকে এই সুদের পরিমাণ গ্রাহ্য হয়েছে আরডি সমস্ত অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে।

প্রবীণ ও সাধারণ গ্রাহকদের প্রাপ্ত সুদের তালিকা-
১) একবছর থেকে দু’বছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৮%, প্রবীণদের ৭.৩%।
২) দুই থেকে তিনবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৭%, প্রবীণদের ৭.৫%।
৩) তিন থেকে পাঁচবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৬.৫% , প্রবীণদের ৭%।
৪) পাঁচ থেকে দশবছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৫%, প্রবীণদের ৭.৫%।

এক্ষেত্রে যদি কোন ব্যক্তি ৫ বছরের জন্য একটি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন আর তাতে যদি প্রতিমাসে ৫ হাজার টাকা করেই জমা করতে থাকেন তাহলে, মেয়াদ শেষে ৩ লাখ ৫৬ হাজার ৮৩০ টাকা পাবেন। এক্ষেত্রে ৩ লাখ ঐ ব্যক্তির বিনিয়োগ হবে এবং বাকি ৫৬,৮৩০ টাকা সুদ মারফত মিলবে। এক্ষেত্রে সুদের পরিমাণ থাকবে ৬.৭%।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026