ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করলে পেয়ে যাবেন বাম্পার রিটার্ন, সঙ্গেই থাকবে একেবারে কম সুদে ঋণ নেওয়ার সুযোগ – POST OFFICE RD

ভারতে সবথেকে সহজে নিজের সঞ্চয় করা টাকা বিনিয়োগ করার জায়গা হল পোস্ট অফিস। পোস্ট অফিসের এমন বেশ কিছু পরিকল্পনা রয়েছে যাতে বিনিয়োগের পাশাপাশি আপনি প্রয়োজনে ঋণের সুবিধা পেয়ে যাবেন। আপনি পোস্ট অফিসের এই পরিকল্পনার মাধ্যমে খুবই সহজে ঋণ পেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি পোস্ট অফিসের এই প্লানের নাম হলো রেকারিং ডিপোজিট। এই রেকারিং ডিপোজিট স্কিমটি তার সুবিধার জন্য পরিচিত। আপনিও চাইলে কিন্তু এতে বিনিয়োগ শুরু করতে পারেন এবং এর জন্য আপনাকে শুধুমাত্র নিজের কাছের পোস্ট অফিসে যেতে হবে। পোস্ট অফিসে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললেই আপনি সেখানে এই রেকারিং ডিপোজিট করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, এতে জমা করা টাকা সবসময়ই একেবারে নিরাপদ থাকে।

পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে একজন ব্যক্তি এই নিয়মে একটি একাউন্ট খুলতে পারে, অথবা দুজন ব্যক্তি একটি যৌথ একাউন্ট খুলতে পারেন। দশ বছরের বেশি বয়সী যে কোন শিশু এই অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সেক্ষেত্রে যেহেতু সে এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি তাই একাউন্টে নিয়ন্ত্রণ থাকবে তার পিতা-মাতার হাতেই। এছাড়াও অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিরা এই একাউন্ট খুব সহজে খুলতে পারেন। অসুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুদের হার কিন্তু একটু বেশি।

এর পাশাপাশি আপনি পাঁচ বছরের এই রেকারিং ডিপোজিট প্রকল্পে ঋণের সুবিধা পেয়ে যাবেন। এই প্রকল্পে আপনি টানা ১২ টি কিস্তিতে টাকা জমা করতে পারেন। আপনি আপনার একাউন্টে জমা করা পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারেন। ঋণ পরিশোধ করার সময় আপনি একসাথে সব টাকা দিতে পারেন অথবা মাসিক কিস্তিতে টাকা শোধ করতে পারেন। ঋণের সুদ প্রযোজ্য হবে মাত্র দুই শতাংশ হারে। সুতরাং ঋণ নেওয়া আপনার জন্য খুব ভালো অপশন হতে পারে। তবে যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারেন তাহলে কিন্তু সেই টাকা আপনার ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

এই প্রকল্পে আপনি প্রতি মাসে কমপক্ষে ১০০ টাকা জমা দিতে পারেন। এর উপরে থাকা পরিমাণের দশ গুণে আপনাকে টাকা জমা করতে হবে। যদি একটি রেকর্ডিং ডিপোজিট একাউন্ট বন্ধ না করা হয় তবে অগ্রিম পাঁচ বছরের জন্য আপনি অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারেন। এই প্রকল্পের অধীনে যে কোন সংখ্যক একাউন্ট আপনি খুলতে পারবেন। এই প্রকল্পটি পাঁচ বছরে পরিপক্ক হয়। পাঁচ বছরের জন্য এই প্রকল্পের সময়সীমা বৃদ্ধি করতে পারেন আপনি। যেকোনো সময় এটি বন্ধ আপনি করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026