ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office savings account: পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের অ্যাকাউন্টধারী মারা গেলে, কি হবে সেই অ্যাকাউন্টে থাকা টাকার? জানুন কিভাবে করবেন দাবী

পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ছোট শহরের এবং নিম্ন আয়ের মানুষদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি সঞ্চয়ের মাধ্যম। আপনিও পোস্ট অফিসে একটি নিরাপদ সঞ্চয় একাউন্ট খুলতে পারেন এবং যেকোনো ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এর মত কাজ করে এই ধরনের ব্যাংক একাউন্ট। কিন্তু একজন অ্যাকাউন্ট হারিয়ে মারা গেলে তার একাউন্টে থাকা টাকার কি হবে? পোস্ট অফিস আপনাকে এমন পরিস্থিতিতে একাউন্টের সমস্ত সমস্যার সমাধান করার বিকল্প দিয়ে থাকে। কিন্তু সেই সমস্যা সমাধান করা এতটা সহজ কাজ নয়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই টাকা দাবি করতে পারবেন।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে, টাকার দাবি গ্রহণ করার ক্ষেত্রে দুটি পরিস্থিতি আপনার কাছে থাকবে। যদি তার একাউন্টে নমিনি থাকে, তাহলে পদ্ধতিটা খুব একটা কঠিন নয়। সহজভাবেই সেই নমিনি বা মনোনীত ব্যক্তি গিয়ে টাকা দাবি করতে পারেন পোস্ট অফিসে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে তখন যদি একাউন্টে নমিনির না থাকে। চলুন এই দুই পরিস্থিতিতে আপনাদের কি কি করতে হবে জেনে নেওয়া যাক।

প্রথমত, যদি ওই একাউন্টে নমিনেশন থাকে তাহলে নমিনি, ডেথ সার্টিফিকেট সহ টাকা ক্লেম করার ফর্ম জমা দিয়ে টাকা দাবি করতে পারেন। তবে যদি একাউন্টে কোন নমিনি না থাকে, তাহলে আইনগত উত্তরাধিকারীদের মধ্যে যেকোনো একজনকে টাকা ক্লেম করতে হবে। সে ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে। আপনাকে আগে আদালত থেকে হলফনামায় আইনগত উত্তরাধিকার প্রমাণ করতে হবে। তারপর সেই প্রমাণ করা নথি টাকা ক্লেম করার ফর্মের সাথে আপনাকে জমা করতে হবে। তবে টাকা যদি সর্বাধিক এক লক্ষ হয়, তাহলেই কিন্তু এই রকম নমিনেশন কাজ করবে। যদি এর থেকে বেশি হয় তাহলে আপনাকে উইলের প্রবেট বা উত্তরাধিকার শংসাপত্র জমা করতে হবে। উত্তরাধিকার শংসাপত্র অথবা উইল আপনাকে আদালত থেকে করাতে হবে। আর সেই পদ্ধতিটা খুব একটা সহজ হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026