নিউজ

Weather Updates: কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া! স্বস্তির খবর দিল হাওয়া অফিস

গরমের দাপটের মাঝে অবশেষে সুখবর শোনালো হাওয়া অফিস। অবশেষে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ঘোষণা করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে পারে কলকাতাবাসি। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী রবিবার এবং সোমবার আপাতত দুই দিনের জন্য পূর্বাভাস রয়েছে বৃষ্টির। সপ্তাহ শেষে দাবদাহের তেজ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে শহরে।

কলকাতা ছাড়াও রবিবার থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায়। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকে ঝড় বৃষ্টির শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে ঝড় বৃষ্টির এই বহুকাঙ্খিত স্বস্তির জন্য আরো কিছুদিনের অপেক্ষা করতে হবে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পশ্চিমের দিকের জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ এই মুহূর্তে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। এই পরিস্থিতিতে সকলেই অপেক্ষা করছিলেন বৃষ্টির জন্য। অবশেষে হাওয়া অফিসের তরফ থেকে সেই কাঙ্ক্ষিত পূর্বাভাস এল। দক্ষিণের কিছু কিছু জেলায় বৃষ্টির কথা আগেই জানানো হয়েছিল। তবে এবারে কলকাতা এবং লাগোয়া জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানালো হাওয়া অফিস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026