ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office savings scheme: পোস্ট অফিসের এই প্রকল্পে পেয়ে যাবেন ৮% সুদ, দ্রুত পুঁজি বৃদ্ধির এই ঠিকানার ব্যাপারে জেনে নিন বিস্তারিত

পোস্ট অফিসের স্কিম গুলি আগের থেকে অনেক বেশি সুদ পাওয়ার জন্য এই মুহূর্তে বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে সারা ভারতে। এই মুহূর্তে পোস্ট অফিসের একটি স্কিম রয়েছে যাতে আপনি ৮ শতাংশ সুদ পেতে পারেন। পোস্ট অফিসের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং এই প্রকল্পে আপনারা সর্বমোট ৮% সুদ পেয়ে যেতে চলেছেন। সাধারণত ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। একাউন্ট কেবলমাত্র স্বামী বা স্ত্রী অথবা যৌথভাবে খোলা সম্ভব। যৌথ একাউন্টে জমা করা সম্পূর্ণ পরিমাণ শুধুমাত্র প্রাথমিক একাউন্ট ধারকের কাছে হস্তান্তর করা হবে। আয়কর আইন অনুযায়ী আপনি যদি পুরনো আইনে কর দেন তাহলে আপনি কিন্তু ছাড় পেতেও পারেন এই প্রকল্প অনুযায়ী।

আপনি যদি ৫৫ বছরের উপরে এবং ৬০ বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মী হন তাহলে এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি মোটা টাকা রোজগার করতে পারেন। আপনি অবসরের কাগজপত্র প্রাপ্তির তারিখ থেকে এক মাসের মধ্যে বিনিয়োগ করতে যাচ্ছেন। একইভাবে আপনি যদি ৫০ বছরের উপরে এবং ৬০ বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মী হন এবং অবসর গ্রহণের পরের এক মাসের মধ্যে বিনিয়োগ করতে যাচ্ছেন, তাহলে আপনি পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে একটি একক একাউন্ট এর ক্ষেত্রে কমপক্ষে ১,০০০ টাকা এবং ১০০০ টাকার গুণিতক ১৫ লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে জমা করা যেতে পারে। তবে ভুলবশত যদি নির্ধারিত সর্বোচ্চ সীমার থেকে বেশি টাকা জমা হয়ে যায় তাহলে অতিরিক্ত পরিমাণ টাকা অ্যাকাউন্টধারীর কাছে অবিলম্বে ফেরত দেওয়া হয়। এই নিয়মটি পোস্ট অফিসের প্রত্যেকটি সঞ্চয় একাউন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। এই মুহূর্তে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পে ৮% সুদ আপনি পাচ্ছেন। এই সুদ ত্রিমাসিক ভিত্তিতে প্রদেয় হবে এবং সঠিক সময় আপনার একাউন্টে এই সুদের টাকা জমা করে দেওয়া হবে। যদি সুদ করযোগ্য হয় এবং যদি সমস্ত পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একাউন্টে অর্জিত মোট সুদ একটি আর্থিক বছরে ৫০,০০০ টাকার বেশি হয় তাহলে নির্ধারিত হারে টিডিএস প্রদত্ত মোট সুদ থেকে কেটে নেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026