নিউজ

১ হাজার টাকা লগ্নিতে ২ হাজার টাকা রিটার্ন, পোস্ট অফিস আনল দুর্দান্ত স্কিম, জানুন বিস্তারিত

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। আর এই ঝুঁকিহীন বিনিয়োগ করার সুযোগ দেয় পোস্ট অফিস। এই ভারতীয় পোস্ট অফিসের একাধিক সঞ্চয় প্রকল্পের প্ল্যান রয়েছে যার মধ্যে KVP অর্থাৎ কিষান বিকাশ পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতীয় পোষ্টের এই নতুন সঞ্চয় প্রকল্পের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি শুধুমাত্র কৃষকদের জন্য সীমাবদ্ধ। তবে কৃষক ছাড়াও অনেকেই এই স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন। এই স্কিমে কিষান বিকাশ পত্র শংসাপত্র কিনে এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হবে ১০০০ টাকা। এই স্কিমে বিনিয়োগের তেমন কোন উর্ধ্বসীমা নেই। তবে আপনি যদি এই স্কিমের জন্য ৫০ হাজার টাকার বেশি জমা দিতে চান, তাহলে আপনাকে প্যান কার্ড বিবরণ দিতে হবে।

কত সুদ পাওয়া যাবে এই কিষান বিকাশ পত্রের অধীনে? জানি রাখি, এই স্কিমে আপনি আপনার আমানতের উপর ৬.৯ শতাংশ সুদ পাবেন। তবে এই সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে দেওয়া হবে। আপনার টাকা জমা দেওয়ার ১০ বছর ৪ মাসের মধ্যে তা দ্বিগুণ হয়ে যাবে। ১৮ বছর বা তার বেশি বয়সে যেকোনো নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। তবে এই প্রকল্পের মেয়াদ ১২৪ মাস। যদি কেউ কেনার এক বছরের মধ্যে স্কিমটি ফেরত দেয় তবে সে কোনো সুদের সুবিধা পাবে না।

আপনি যদি এই কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করতে চান তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। সেখানে জমার রশিদ দিয়ে আবেদন পূরণ করুন। এছাড়া নগদ, চেক ডিমান্ড বা ড্রাফের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ জমা দিন। আবেদনের সাথে পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে জমা দিন। এরপর আবেদন এবং অর্থ জমা দেওয়ার পর আপনি কিষান বিকাশ পত্র বিনিয়োগের শংসাপত্র পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026