নেশার ঘোরে করতেন খারাপ ব্যবহার, ঐশ্বর্য্যের গায়ে হাত তুলেছিলেন সালমান, সেদিন সাল্লু ভাইয়ের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিলেন ঐশ্বর্য

সালমান খান এখন বলিউডের সবথেকে প্রিয় তারকাদের মধ্যে একজন। তার স্টারডম এমনই যে, কিসি কা ভাই কিসি কি জানের মতো একটা ফ্লপ গল্পসহ তার ছবিগুলি বক্স অফিসে ভালো সংগ্রহ করে থাকে। তিনি তার স্পষ্টভাষী শৈলী এবং তার বক্তব্যের জন্য বরাবরই বলিউডের একজন জনপ্রিয় তারকা হয়ে থেকেছেন। তার চলচ্চিত্র ছাড়াও তিনি তার সম্পর্কগুলির কারণে শিরোনামে থাকেন। ঐশ্বর্য রায়ের সঙ্গে সম্পর্কের কারণে তিনি সবথেকে বেশি আলোচিত হয়েছেন।

একটা সময় সালমান খান এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক বলি দুনিয়ায় সব থেকে বেশি চর্চিত সম্পর্ক ছিল। কিন্তু তাদের প্রেমের গল্পটা শেষ হয়েছিল খুব খারাপ ভাবে। ঐশ্বর্য রাই সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে এসেছিলেন, যার জবাবে সালমান খান এমন কথা বলেছিলেন যা এখনো অনেকে বিশ্বাস করতে পারেন না। সাক্ষাৎকারের সময় এনডিটিভিকে সালমান খান বলেছিলেন, “কোনো মহিলা যখন বলছেন, আমি তার গায়ে হাত তুলেছি, তখন আমি আর এই ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমি নতুন করে কোন কথা বলবো না।”

সালমান খান আরো বলেছিলেন, “বহুদিন আগে একজন সাংবাদিক আমাকে এরকমই একটা প্রশ্ন করেছিলেন। তার জবাবে আমি খুব জোরে টেবিলের উপরে হাত চাপড়ে ছিলাম। পরে দেখা গেছিল টেবিলটা সত্যি ভেঙ্গে গেছে। আমি যদি মারামারি করতাম তাহলে একটা বড় লড়াই লেগে যেত। আমার রাগ হত। আমি যদি খুব জোরে তার গায়ে হাত তুলতাম, তাহলে আমার মনে হয় না এর থেকে সে এত সহজে বেঁচে যেত। তাই আমার মনে হয় এটা সত্য নয়। আমি জানিনা সে কেন আমার ব্যাপারে এরকমটা বলল।”

প্রসঙ্গত, ২০০২ সালে বোম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য রায় সালমান খানের উপরে গার্হস্থ হিংসার অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, “নেশার ঘোরে সালমান খান খারাপ ব্যবহার করেন। তিনি তার সাথে যখন সম্পর্ক ছিলেন সেই সময় এই সমস্ত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। সালমান খান মৌখিক, শারীরিক এবং মানসিক করতেন আমার উপর। আমাকে অপমান করা হয়েছিল। এই কারণে আমি নিজের আত্মসম্মান বাঁচাতে, তার সাথে সম্পর্ক শেষ করি।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026