ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office scheme: মাসে ১০০ টাকা বিনিয়োগ করে পান ৭,০০০ টাকা, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে পান দারুন সুবিধা

শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সবসময়ই বেশ আকর্ষণীয় হলেও, মানুষ অনেক সময় নিরাপদ বিনিয়োগ বেশি পছন্দ করে থাকেন। নিরাপদ বিনিয়োগের মধ্যে সবথেকে বেশি পছন্দ করা হয় পোস্ট অফিসের বিনিযোগকে। সেই কারণেই এখনো অনেকেই আছেন যারা ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট করে থাকেন। এই ধরনের বিনিয়োগে অনেক কম সুদ পাওয়া গেলেও, এই ধরনের বিনিয়োগ সব সময়েই বেশি নিরাপদ। ১০০ শতাংশ ভাগ এই টাকা নিশ্চিত থাকবে আপনার এবং আপনার টাকা ডুবে যাওয়ার কোনো ভয় নেই।

যারা ফিক্সড ডিপোজিটে একসাথে টাকা জমা করতে পারেন না, তাদের জন্য এই ধরনের RD খুব ভালো একটা বিকল্প। তবে, এই প্রকল্পে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয় এবং মেয়াদ পূর্তির পরে তারা একটা নিশ্চিত পরিমাণ টাকা বাড়িতে নিয়ে যান। ব্যাঙ্ক ছাড়াও আপনি পোস্ট অফিসে গিয়েও এই ধরনের একাউন্ট খুলতে পারেন। এই ধরনের রেকারিং ডিপোজিট এর সবথেকে বড় সুবিধা হলো মাত্র ১০০ টাকা বিনিয়োগ করে আপনি এই একাউন্ট খুলতে পারেন এবং এই ধরনের অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারেন।

ন্যূনতম ১০০ টাকা সকলেই সঞ্চয় করে ক্ষমতা রাখেন। তাই এটি একটি দারুন স্কিম। এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে আপনি ৬.২ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। তাহলে, চলুন জেনে নেওয়া যাক, ১০০ টাকা বিনিয়োগ করে আপনি কত টাকার ফান্ড তৈরি করতে পারবেন।

আপনাকে জানিয়ে রাখি, পোস্ট অফিস RD স্কিমে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিনিয়োগ করা আরডি স্কিমে পোস্ট অফিসে ৫ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। এর অর্থাৎ এই স্কিমে ৫ বছর ধরে একটানা বিনিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে প্রতি মাসে ১০০ টাকা করে জমা করলে বার্ষিক ১,২০০ টাকা জমা হয়। ৫ বছরে এক্ষেত্রে মোট জমা হয় ৬,০০০ টাকা। ৬.২ শতাংশ সুদ অনুযায়ী শুধুমাত্র সুদ হিসেবেই মিলবে ১,০৪৩ টাকা। পাঁচ বছর পরে সুদ সহ ৬,০০০ টাকার বিনিয়োগ বেড়ে হবে ৭,০৪৩ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026