নিউজ

Rain alert: আবারো আজ ঝড়বৃষ্টির তাণ্ডব? দুপুরেই ঝেঁপে বৃষ্টি আসবে এই জেলায়, থাকুন সতর্ক

বাড়তে থাকা গরমের মধ্যেই আবারো বৃষ্টি। এবারে বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং আশেপাশের এলাকায়। খুব শীঘ্রই এই সমস্ত এলাকায় ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় গরম বাড়ছিল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার বিকেলের পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার পাশাপাশি, বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর জেলায়।

এই জেলায় বৃষ্টির পাশাপাশি আজ ব্যাপক ঝড় হওয়ার সম্ভাবনা আছে। দীঘা ও তার সংলগ্ন এলাকায় শেষ ২৪ ঘণ্টার আবহাওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দীঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পরে ঝড়বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। শেষ ২৪ ঘন্টায় ৯ মিমি বৃষ্টি হয়েছে।

দীঘার মতোই পূর্ব মেদিনীপুরের অন্যান্য অংশে তাপমাত্রা কমেছে বৃষ্টির কারণে। আজকে তমলুক শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এই শহরে শেষ ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026