দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমালো কেন্দ্র। অর্থনীতির বর্তমান অবস্থায় এই সুদের হার যে কমতে চলেছে তা প্রত্যাশিতই ছিল। এক ধাক্কায় অনেকটাই কমলো সুদের হার। পিপিএফে সুদের হার কমে হয়েছে ৭.১%, যা আগে ছিল ৭.৯%। এর পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিংস স্কীমে সুদের হার কমে হয়েছে ৭.৪%, যা আগে ছিল ৮.৪%।
মান্থলি ইনকাম স্কিমে নতুন সুদের হার হয়েছে ৬.৬% যা আগে ছিল ৭.৬%। এরকমভাবে ন্যাশনাল সেভিংস স্কীমেও কমেছে সুদের হার। এই স্কীমে সুদের হার কমে হয়েছে ৬.৮% যা এতদিন ছিল ৭.৯%।
নতুন অর্থবছরের প্রথমদিন থেকেই চালু হয়ে যাবে এই নতুন সুদের হার। অর্থাৎ ১লা এপ্রিল থেকেই চালু হয়ে যাবে এই নতুন সুদের হার। নতুন সুদের হার যে আগের থেকে অনেকটাই কমেছে তা মানছেন বিশেষজ্ঞরাও। কিন্তু তাদের মতে বর্তমান পরিস্থিতিতে এমনটা করতেই হতো। করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লকডাউন চলছে, অর্থনীতির হাল খুবই খারাপ। তাই এটা যে হবেই এমনটাই ধরা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…