নিউজ

কলকাতায় কমল দূষণের মাত্রা, শুদ্ধ হচ্ছে বাতাস

দেশ জুড়ে চলছে লক ডাউন। নোভেল করোনা ভাইরাসের দাপটে থমকে বিশ্ব এবং আতঙ্কেও কাটছে প্রতিটা দিন। করোনার দাপটে সংক্রমণের হার ঠেকাতে সারা দেশ জুড়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক ডাউন ঘোষণা করেছেন। যার ফলে রাস্তাঘাট জনশূন্য, চলছে না কোনোরকম যানবাহন, ট্রেন, ট্রাম ইত্যাদি। তবে কিছু অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে রয়েছে ছাড়। লক ডাউনে যানবাহন চলাচল স্থগিতের ফলে বাতাসে কমছে দূষণ। সেরকম ভাবেই রাজ্যের কলকাতাতেও দূষণের মাত্রা অনেক কমে গিয়েছে, এমনটাই জানিয়েছেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র।

তিনি জানাচ্ছেন, শহরে লক ডাউনের ফলে কলকারখানা বন্ধ রয়েছে, যার প্রভাব পড়েছে পরিবেশে। আকাশ এখন অনেক বেশি নীল। কলকাতাও তার ব্যতিক্রম নয়। কলকাতায় এই মূহুর্তে বায়ু দূষণের সূচক ৫০ থেকে ১০০-র মধ্যে রয়েছে। মঙ্গলবার সকালে লক ডাউন জারির ৮ম দিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একিউআই-এর পরিমাণ ছিল ৮৯। যাদবপুরে একিউআই-এর পরিমাণ ছিল ৭৬। এবং রবীন্দ্র সরোবরে ৬৮।

এক কর্মী জানিয়েছেন, গত নভেম্বরে যেখানে একিউআই ৪০০ তে পৌঁছে গিয়েছিল, সেখানে লক ডাউনে যান চলাচল স্থগিত ও কলকারখানা বন্ধ থাকার ফলে কলকাতার বাতাসে দূষনের মাত্রা অনেকটাই কম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026