অফবিট

ভারতেই আছে ‘করৌনা’ নামের গ্রাম, অকারণে লাঞ্ছনার শিকার গ্রামবাসীরা

শ্রেয়া চ্যাটার্জি – উত্তর প্রদেশের সিতাপুর জেলার একটি গ্রামের নাম ‘করৌনা’। আর পাঁচটা গ্রামের মতো ওই গ্রামটিও একটি সুন্দর গ্রাম। কিন্তু এখন করোনা নামটি শুনলেই মানুষের গায়ে রীতিমতো জ্বর আসার জোগাড়। তাই গ্রাম থেকে যে কেউ ফোন করলেই কেউ ফোন ধরছেননা। কারণটা হচ্ছে ওই করোনা আতঙ্ক। এই সুযোগে ওই গন্ডগ্রামটি বেশ বিখ্যাত হয়ে উঠেছে। তবে ফোন করে যদি গ্রামবাসীরা বলেন যে, ‘করৌনা’ গ্রাম থেকে সে বলছে প্রথম কথা কেউ বিশ্বাস করছে না, বা আতঙ্কে ফোনটা রেখে দিচ্ছে।

গোটা বিশ্ব যখন প্রায় লকডাউন, মানুষ যখন প্রায় গৃহবন্দী, ভারতবর্ষ তাতে যোগ দিয়েছে তার অনেক আগে থেকেই এই গ্রামের মানুষরা কার্যত গৃহবন্দি। কারণ ওই নাম, ওই নামেই সকলে ভয় পাচ্ছে। কিন্তু গ্রামবাসীদের তো সত্যিই এখানে কিছু করার নেই, কারণ গ্রামটির বহু আগে তার নামকরণ হয়েছিল। এখন ভাইরাসটির সঙ্গে যদি তার নামের মিল থাকে সত্যি গ্রামবাসীরা নিরুপায়।

গোটা বিশ্ব জুড়ে করোনা নামটি মানুষের মধ্যে এতটাই আতঙ্ক সৃষ্টি করেছে যে এই ঘটনাটি তার একমাত্র প্রমাণ। কোন দুর্ভিক্ষ নয়, ছোঁয়াচে কোনো রোগ নয়, যুদ্ধ নয়, রক্তপাত নয় তবু একটি ভাইরাস কেমন একটার পর একটা জীবন মৃত্যুর দিকে ঢলে পড়ছে। মানুষ শুধু নিরুপায় হয়ে তাকিয়ে দেখছে। ইতালি, আমেরিকার মতো উন্নত দেশ কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ভারতীয় আক্রান্তের সংখ্যা ও নেহাতই কম নয়। আর এই দিকে ভারতে এই গ্রামের মানুষ গুলি পড়েছেন মহা বিপদে, তাদের সঙ্গে অন্য জায়গার মানুষ খারাপ ব্যবহার করছেন। কিন্তু কেন করছেন তা কারোরই জানা নেই।

করোনা ভাইরাস এর সঙ্গে এই গ্রামের কোন সম্পর্কই নেই। এমনটা করা বোধহয় উচিত না, কারণ সেই মানুষগুলোর হয়তো কোন দরকার থাকতে পারে। এমন পরিস্থিতিতে আমরা যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়েনি শুধুমাত্র সন্দেহের বশে তাহলেই বা কি করে চলে? আমাদের প্রত্যেকের সত্যিটা জানা উচিত। এই গ্রামের অনেকদিন আগেই এমনটা নামকরণ হয়েছে। করোনা ভাইরাস সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। তাই চলুন সকলে মিলে আমরা হাত বাড়িয়েদি গ্রামের দিকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026