টেক বার্তা

লকডাউনের মধ্যেই বিশেষ ছাড়, অনলাইন গাড়ি বুকিং করলে পাওয়া যাবে হোম ডেলিভারি

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। ফলে অনেক রকম অসুবিধায় পড়েছেন প্রত্যেকে। মন্দার মুখে বিভিন্ন শিল্প। গাড়ি শিল্পেও পড়েছে তার প্রভাব। কিছুদিন আগে BS4 গাড়ি বিক্রির সময়সীমা ৩১শে মার্চ থেকে পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলো সর্বোচ্চ আদালত। যার ফলে ব্যবসা চালিয়ে যেতে অনলাইন বুকিং চালু করেছে বিভিন্ন সংস্থা। তেমনই এবার থেকে “টাটা মোটরস” এর সমস্ত গাড়ি অনলাইন বুকিং এর সাথে সাথে হোম ডেলিভারিও পাওয়া যাবে।

কীভাবে করা হবে এই বুকিং সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এই সংস্থা। পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়িও কিনতে পারবেন গ্রাহকেরা। আরও উল্লেখ করা হয়েছে যে, ভিডিও কল ও ইমেলের মাধ্যমে কোম্পানির এক্সিকিউটিভ সেরা অফার, গাড়ির দাম ও মাসিক কিস্তির সংক্রান্ত সমস্ত হিসাব বুঝিয়ে দেবেন।

আপাতত অনলাইনে Tata Tiago, Altroz, Tigor, Nexon ও Harrier বুক করতে পারবেন সবাই। আরও বলা হয়েছে ১৪ই এপ্রিল লকডাউন উঠে হলে এই গাড়িগুলির রেজিস্ট্রেশন ও ডেলিভারি শুরু করা হবে। এছাড়া BS4 গাড়ি কিনলে লকডাউনের জন্য যদি রেজিস্ট্রেশন না করা যায় তবে ২৪শে এপ্রিলের আগে রেজিস্ট্রেশনটি শেষ করতে হবে। ইতিমধ্যেই ৫,০০০ টাকায় Tiago ও ৩০,০০০ টাকায় Harrier BS6 গাড়িটি বুক করা শুরু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026