ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: মাত্র ১০০০ টাকা থেকেই শুরু করুন বিনিয়োগ, ২ বছরে মহিলারা পাবেন ২ লক্ষ টাকা

অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই ভরসা করে থাকেন পোস্ট অফিসের বিভিন্ন স্কিম (Post Office Scheme) গুলির উপরে। সরকার দ্বারা পরিচালিত হওয়ায় স্কিম গুলিতে বিনিয়োগের ঝুঁকি নেই। রিটার্নও পাওয়া যায় নিশ্চিত। বিভিন্ন সরকারি প্রকল্পও চালানো হয়ে থাকে পোস্ট অফিসের মাধ্যমে, যেখানে প্রবীণ নাগরিকদের পাশাপাশি মহিলাদের জন্যও নানান স্কিম রয়েছে। এমনই একটি পোস্ট অফিস স্কিমের ব্যাপারে খোঁজ রইল এই প্রতিবেদনে।

স্মল সেভিং স্কিমের অধীনে পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটি বেশ জনপ্রিয়। মাত্র ২ বছরেই ২.৩২ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায় এই স্কিমে। মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য, তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের সূচনা করা হয় সরকারের তরফে। এই স্কিমে ১০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। তবে জমা করা অর্থের পরিমাণ এর বেশি হওয়া যাবে না।

১০০ এর গুণিতকে এই স্কিমে টাকা জমা করতে হয়। পাশাপাশি একাধিক অ্যাকাউন্টও খোলা যেতে পারে এই স্কিমে। তবে প্রথম অ্যাকাউন্টের তিন মাস পরেই খোলা যেতে পারে দ্বিতীয় অ্যাকাউন্টটি। বর্তমানে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় এই স্কিমে, যা তিন মাসের ভিত্তিতে দেওয়া হয়। অর্থাৎ এই স্কিমে সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে ৩২০৪৪ টাকা। দু বছর পর মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে মোট ২,৩২,০৪৪ টাকা।

যদি অ্যাকাউন্ট ধারীর মৃত্যু হয় তাহলে নমিনি বা পরিবারের সদস্যরা তুলতে পারবেন টাকা। এছাড়া জীবনের ঝুঁকি থাকা অসুস্থতার ক্ষেত্রেও চিকিৎসার জন্য টাকা তোলা যাবে। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার পর ৬ মাস পরে বন্ধ করা যায় অ্যাকাউন্টটি। তবে সেক্ষেত্রে ২ শতাংশ কম সুদে টাকা দেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026