ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Recurring Deposit: মাসে মাসে জমা করুন মাত্র ৫৯২ টাকা, নিশ্চিত রিটার্ন পাবেন ১ লক্ষ টাকা

বিনিয়োগের ক্ষেত্রে যতই নতুন নতুন মাধ্যম, নতুন নতুন স্কিম আসুক না কেন, এখনও অনেকেই ব্যাঙ্কের উপরেই ভরসা করে থাকেন। কারণ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) একটি নির্দিষ্ট সময় বিনিয়োগের পর পাওয়া যায় নিশ্চিত রিটার্ন। তবে মিউচুয়াল ফান্ডের এস আই পি এর মতো ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটেও মাসে মাসে টাকা জমা করে ১০ বছরেই বড় অঙ্কের টাকা রিটার্ন পাওয়া সম্ভব।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে বর্তমানে নূন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। ১ থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। তবে একেক মেয়াদের ক্ষেত্রে একেক হারে সুদ পাওয়া যায়। উপরন্তু প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে সুদের হারও বেশি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে সুদের হার ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে সুদের হার ৫.৫০ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের মেয়াদে সুদের হার পাওয়া যায় ৬.০০ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কমের মেয়াদে সুদের হার ৬.২৫ শতাংশ, ১ থেকে ২ বছর পর্যন্ত মেয়াদে ৬.৮০ শতাংশ সুদের হার, ২ থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৭.০০ শতাংশ, ৩ থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৬.৭৫ শতাংশ, ৫ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৬.৫০ শতাংশ। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে প্রতি মেয়াদে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি হয়।

কেউ যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে মাসে ৫৯২ টাকা করে জমান তাহলে ৬.৫০ শতাংশ সুদের হারে ১০ বছর ৩ মাসে জমা হবে ৭১,০৪০ টাকা। সুদ হিসেবে পাওয়া যাবে ২৯০০০ টাকা। অর্থাৎ মেয়ার পূর্তির পাওয়া যাবে ১ লক্ষ ৪০ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026