নিউজ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, গ্রেফতার অধ্যাপক

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলায় গ্রেফতার হলেন এক কলেজ শিক্ষক। জানা গিয়েছে, তিনি সম্প্রতি দিল্লির হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তারফলেই তাকে গ্রেফতার করা শিলচর থানার তরফ থেকে। পরিবারের অভিযোগ, কলেজ গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, এমনকি তাকে বরখাস্ত করারও আবেদন ওঠে ছাত্রদের মধ্যে থেকে। এরপরই তিনি ফেসবুকের পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমা প্রার্থনা করে একটি পোস্ট করেন।

এরপর শেষ নয়, তার বাড়িতে চড়াও হয় একদল মানুষ। তাদের দাবী, সৌরদীপ সেনগুপ্ত নামের ওই শিক্ষককে ফেসবুকে লাইভ হয়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু সময় সৌরদীপ বাড়িতে ছিলেন না। এরপরই শিলচর সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, অসমের শিলচরে বাড়ি ওই যুবকের। ধৃত ওই ব্যক্তি গুরুচরণ শীল কলেজের অতিথি অধ্যাপক। সৌরদীপ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহকারী সম্পাদক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ফের পিছিয়ে যেতে পারে ফাঁসির রায়, পবনের নতুন করে পিটিশন জারি

এই ঘটনার জেরে তাকে বরখাস্তের দাবী করেছে কলেজ পড়ুয়ারা। তার বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সৌরদীপের পোস্ট প্রসঙ্গে উপযুক্ত শাস্তির দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026