নিউজ

শান্তিচুক্তি স্বাক্ষরিত করলো আমেরিকা-তালিবান

শনিবার দোহায় গত ১৮ বছর ধরে চলা যুদ্ধের সম্পর্ক ভুলে অবশেষে শান্তি চুক্তি স্বাক্ষরিত হল আমেরিকার সঙ্গে তালিবানদের।
১৮ বছর আগে আফগানিস্তান গিয়েছিল আমেরিকার সেনা। ৯/১১-র হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করার জন্য তাদের পাঠানো হয়েছিল। ভারতের তরফে দোহায় আমেরিকা-তালিবানদের শান্তি চুক্তিতে প্রতিনিধিও পাঠানো হয়।

শুক্রবার বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে কাবুল পাঠানো হলে শ্রিংলা আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘনিকে জানিয়েছেন ভারত আফগানিস্তানের গণতন্ত্র ও সুরক্ষার প্রশ্নে তাদের পাশে থাকবে। ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত তালিবান সরকারকে মান্যতা দেয়নি ভারত। কাবুলে আফগান সরকারের শীর্ষ স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস, দাবি পাক সংখ্যালঘুদের

ভারতের আফগানিস্তানের সরকার এবং সাধারণ মানুষের প্রতি সমর্থন থাকবে বলে জানানো হয়েছে। শনিবার এই চুক্তিতে উপস্থিত ছিলেন মার্কিন সচিব মাইক পম্পে। চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন রাষ্ট্রদূত জালমে খালিজাদ ও তালিবান ডেপুটি লিডার মোল্লা আব্দুল ঘানি বরদর। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের কথা ভুলে শান্তি চুক্তি স্বাক্ষর করার পর আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে আমেরিকা, এমনটাই মনে করা হচ্ছে। এক মাসের মধ্যে সরিয়ে নেওয়া হবে ৮৬০০ ট্রুপ। আফগান সরকারের সঙ্গে তালিবানদের কথা হবে এরপর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026