রাজ্য সরকারের তরফ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হল। রাজ্যের শিক্ষা দফতর শনিবার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। উচ্চমাধ্যমিকের আর ৩ টি পরীক্ষা বাকি ছিল। সেই ৩ টি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিলের পর পরীক্ষাগুলির দিন নির্ধারিত করা হবে। এছাড়া একাদশ শ্রেণীর পরীক্ষাও স্থগিত করা হয়েছে। উচমাধ্যমিকের মতো একই তারিখে একাদশ শ্রেণীর ও পরীক্ষা ছিল। যেগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৩,২৫ ও ২৭ মার্চের পরীক্ষা বাতিল করা হয়েছে। ১৫ এপ্রিলের পর নতুন তারিখ ঘোষণা করা হবে। ২৩ ও ২৫ তারিখ মূল বিষয়ের পরীক্ষা ছিল। আর ২৭ তারিখ অতিরিক্ত বিষয়ের পরীক্ষা। কয়েকদিন আগে কেন্দ্র সিবিএসই পরীক্ষা স্থগিত করেছিল। তারপর আইসিএসই ও আইএসসি পরীক্ষাও স্থগিত করা হয়। এবার রাজ্য উচ্চমাধ্যমিক।
এর পাশাপাশি পিএসসি-র পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ইউজিসি, জয়েন্ট এন্ট্রান্স, এনআইওএস এবং এআইসিটিই পরীক্ষাও। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…