করোনা নিয়ে ভারতের সব রাজ্যতেই সতর্কতা পালন করা হচ্ছে। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাস পর্যন্ত ফ্রিতে রেশনে চাল দেবার কথা ঘোষণা করেন। সেরকম যাবেই বড় পদক্ষেপ নিলেন উত্তরপ্রদেশের সরকার। যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে সরকারের কাছে থাকা নথিতে ২লক্ষের বেশি দিন আনা মানুষের একাউন্টে ১০০০ টাকা করে দেওয়া হবে।
উত্তরপ্রদেশে ২ লক্ষ ৩ হাজার ভি জনের শ্রম দফতরে নাম রয়েছে। তাদের প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে ১০০০ টাকা করে দেবে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত ২৫৮ ছাড়িয়েছে। শুক্রবার নতুন করে ৬৩ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : ‘জনতা কার্ফু’ সফল করতে রবিবার ৩,৭০০ এর বেশি ট্রেন বাতিল দেশ জুড়ে, সিদ্ধান্ত রেলের
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফ থেকে বলা হয়েছে যে ভারত এখনো স্টেজ ২-তে আছে। এর পরের ধাপ আরও ভয়ানক। সেখানে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও ক্রমাগত বাড়তে থাকবে। ভারত সরকার ২২ মার্চ জনতা কার্ফু জারি করেছে সংক্রমণের প্রভাব কমানোর জন্য। মানুষকে এখন বাইরে যেতে বারণ করা হচ্ছে। তাই দিনমজুর লোকেদের ক্ষেত্রে অসুবিধা হবে। সেক্ষেত্রে এই ১০০০ টাকা তাদের একাউন্টে পেলে তাদের কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…