নিউজ

‘জনতা কার্ফু’ সফল করতে রবিবার ৩,৭০০ এর বেশি ট্রেন বাতিল দেশ জুড়ে, সিদ্ধান্ত রেলের

ভারতীয় রেলওয়ে শুক্রবার জানিয়েছে, রবিবার ‘জনতা কারফিউ’র এর জন্যে সারা দেশ জুড়ে ৩,৭০০ এর বেশি প্যাসেঞ্জার এবং মেল ও দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্যেশ্যে ভাষণে, রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন। করোনা ভাইরাস রুখতে ভারতের সাধারণ মানুষকে তিনি অনুরোধ করেছিলেন রবিবার একদিনের জন্য জনতা কার্ফুটে অংশগ্রহণ করার জন্য।

সেই জনতা কার্ফু সফল করার জন্যেই রেলওয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের আদেশ অনুসারে, ‘শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত দশটা পর্যন্ত দেশের কোনো ষ্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন চলবেনা। এছাড়া লোকাল ট্রেনও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফে।

রেলওয়ে বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং সেকেন্দ্রাবাদের শহরতলিতে রেল পরিষেবা একদম কমিয়ে দেওয়া হবে রবিবার। খুব অল্প কিছু সংখ্যক ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে। প্রায় ২,৪০০ লোকাল ট্রেন বাতিল থাকবে রবিবার। করোনা ভাইরাসের জেরে টিকিট ক্যানসেল হওয়ায় ইতিমধ্যেই দেশ জুড়ে কয়েক হাজার ট্রেন বাতিল করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে ক্যানসেল করা টিকিটের ক্ষেত্রে কোনো ক্যান্সলেশন চার্জ লাগবেনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সাধারণ মানুষকে রবিবার সকাল ৭টা থেকে জনতা কার্ফু ঘোষণা করেছিলেন। রবিবার সকাল ৭ টা থেকে ১৪ ঘন্টার জন্য বিশেষ দরকার না থাকলে কাউকে বাড়ির না বাইরে বেরোতে অনুরোধ করেছিলেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর এই ঘোষণা সম্পূর্ণ জনতার ইচ্ছার উপর ছিল, তবে রেলের তরফে ট্রেন বন্ধ রেখে এতে পূর্ন সমর্থন করার উদ্যোগ নেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026