গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে আসছেন দেবী সরস্বতী। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরিতে। এখন চলছে বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ। কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের দক্ষিণপাড়া মৃৎশিল্পী মহাদেব পাল ও চাঁদ পালের কারখানায় চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ। মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। মৃৎশিল্পী মহাদেব পাল জানান,
সামনে সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা বানাচ্ছি। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করি। এবার বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করেছি। মৃৎশিল্পী চাঁদ পাল জানান, ঠাকুর তৈরি ও তার সাজসজ্জার যে কাঁচামাল তার দাম বেড়েছে। ফলে ঠাকুর তৈরির খরচ অনেকটাই বেড়েছে। ফলে যারা ঠাকুর আগে থেকে বায়না করছেন তারা অতিরিক্ত দাম দিতে রাজি নয়। তার উপর আছে বিক্রিতে ভাটা পড়ে তাই তারাও ঠাকুরের দাম বাড়াতে পারছেন না ফলে লাভের কথা তো দুর, খরচ উঠবে কিনা সংশয়ে।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…