ঋদ্ধিমান রায়: সকাল দিকেই পিতা প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে ট্যুইট করেছিলেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু তার ঘন্টাখানেকের মধ্যেই উদ্বেগজনক সংবাদ পাওয়া গেল প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে। দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে প্রণব বাবুর। স্বাস্থ্যের অবনতি হয়েছে বেশ কিছুটা।
গত রবিবারও বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক ট্যুইটই করেছিলেন অভিজিৎ। কিন্তু খানিকক্ষণ আগে আর্মি সেনা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত বিবৃতি জারি করে বলে,’শ্রী প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাঁকে সর্বক্ষণ ভেন্টিলেশনে রেখে বিশেষ চিকিৎসকদের টিম পর্যবেক্ষণ করছেন।
গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছরের প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালেও ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বাবার পরিস্থিতি ইতিবাচক জানিয়ে ট্যুইট করে দেশের মানুষকে প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করতে অনুরোধ করেন। তারই ঘন্টাখানেকের মধ্যে প্রণব বাবুর শারীরিক অবস্থার অবনতি সত্যিই উদ্বেগজনক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…