টেক বার্তা

সস্তায় ইলেকট্রিক গাড়ি বানিয়ে চমকে দিলেন এক শিক্ষক, এক চার্জে চলবে ১০০ কিমি

অদূর ভবিষ্যতে পেট্রোল, ডিজেলের সীমিত পরিমাণের কথা মাথায় রেখে ইলেক্ট্রিক চালিত গাড়ি বা মোটর সাইকেলের দিকে নজর দেওয়া হচ্ছে বিশেষ ভাবে। ভারতের বাজারে ক্রমশই বাড়ছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। সেই কথা মাথায় রেখে একাধিক কোম্পানি তাদের ইলেক্ট্রিক গাড়ি আনছে বাজারে। এবার উত্তরপ্রদেশের এক শিক্ষক সস্তায় ইলেক্ট্রিক গাড়ি বানিয়ে চমকে দিলেন সকলকে। মাত্র ১ লক্ষ টাকার কম খরচে তিনি এই ইলেক্ট্রিক গাড়ি বানিয়েছেন।

গাড়িটির নির্মাতা মোহিপ সিং জানিয়েছেন, এই গাড়িটি বানাতে তাঁর খরচ হয়েছে ৮০ হাজার টাকা। একবার ফুল চার্জে গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এবং ঘরের সাধারণ চার্জিং পোর্টেই গাড়িটি চার্জ দেওয়া সম্ভব। আইটিএম এর প্রফেসর মোহিপ সিং বলেছেন, বহুদিন ধরেই তার ইচ্ছে ছিল সস্তায় একটি ইলেক্ট্রিক গাড়ি তৈরি করার। সেই সমস্ত মানুষ ও গাড়ির সুবিধে পাক যাদের আয় তুলনায় একটু কম। তিনি আরও জানিয়েছেন যে তার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই লকডাউন তাকে অনেক সাহায্য করেছে। এই লকডাউনে তিনি তার এই স্বপ্ন নিয়ে ভাবার সময় পেয়েছিলেন। ইতিমধ্যেই তাঁর এই গাড়ি তিনটি তৈরির অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গাড়িটির কিছু ফিচার্স দেখে নিন একনজরে-

এটি একটি ফোর সিটার গাড়ি। অর্থাৎ চারজনের পরিবারের জন্য প্রস্তুত এই গাড়িটি।

গাড়িটিতে ১৫০০ ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জে গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার।

মাটি থেকে গাড়িটির উচ্চতা মাত্র ৬ ইঞ্চি। গাড়িটির ওজন ১২০ কিলোগ্রাম। গাড়িটিকে ফুল চার্জ করতে ২ ঘন্টা সময় লাগে।’

 

Source Content : TechPingo

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026