শ্রেয়া চ্যাটার্জি – শুরু হয়ে গেছে বর্ষাকাল। তার মানেই শুরু হলো ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ভিজে স্যাঁতস্যাঁতে জামা কাপড় শুকাতে দেওয়ার পালা। কিন্তু বর্ষাকালেও খুব সহজে জামা কাপড় শুকানো যায়। তার জন্য মেনে চলতে হবে কতগুলি টিপস।
১) ওয়াশিং মেশিন বা হাতে জামা কাপড় ধোয়ার পরে ভালো করে নিংড়ে শুকোতে দিন। অনেকেই শুকোতে দেওয়ার আগে জামাকাপড় ভালো নিংড়ে শুকোতে দেন না। যার ফলে শুকোতে সময় অনেক বেশি লাগে।
২) অতিরিক্ত বৃষ্টিতে যদি জামাকাপড় একান্তই বাইরে থেকে তুলে আনতে হয় তাহলে যে ঘরে জামা কাপড় শুকাতে দেবেন সেই ঘরের জানলা, দরজা খুলে রাখুন। হাওয়া, বাতাস চলাচল করলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়।
৩) জামা কাপড় নিংড়ে শুকোতে দেওয়ার আগে ভালো করে ঝেড়ে নিন।
৪) জামা কাপড় শুকাতে দেওয়ার আগে হ্যাঙ্গারে ভালো করে ঝুলিয়ে শুকোতে দিন। এতে দু পিঠই ভালো করে রোদ পাবে।
৫) ঘরের মধ্যে যেখানে জামা কাপড় শুকাতে দেবেন সেখানে খুব কম সময়ের জন্য হলেও একটি স্ট্যান্ড ফ্যান চালিয়ে রাখুন। বেশি হাওয়াতে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
৬) ঘরের মধ্যে জামাকাপড় সকলে একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়। তাই সেই জামা কাপড় পরার আগে একটুখানি ইস্ত্রি করে নিন।
৭) বর্ষাকালে মাঝেমাঝেই চড়া রোদ ওঠে, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে জামা-কাপড় গুলি রোদে দিয়ে দিন। আবার বৃষ্টি পড়লে তুলে আনুন।
৮) বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে জামাকাপড় কেচে আগে ড্রায়ারে ভালো করে শুকিয়ে তারপরে বাইরের রোদে মেলে দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…