টেক বার্তা

বাড়ছে বিপদের আশঙ্কা, ফাটল বেড়ে দু’টুকরো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, দাবি নাসার বিজ্ঞানীদের

ফাটল ক্রমশ বেড়েই চলেছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। এমনকি ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে একটা ফাটল। যার ফলে বিপদ বাড়ছে পৃথিবীর। ভয়ঙ্কর সৌরকণা, সৌর বিকিরণ ও মহাজাগতিক রশ্মির ক্ষতিকর প্রভাব সামলাতে হবে পৃথিবীকে। সম্প্রতি এক রিপোর্টে এমনই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের আশঙ্কা, এর ফলে ওই এলাকা দিয়ে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ব্যাহত হতে পারে ওই এলাকার টেলিযোগাযোগ, বিদ্যুৎ সংযোগ ও নেভিগেশন ব্যবস্থাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন নাসার বিজ্ঞানীরা।

মহাকাশে কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রটি। যা ‘জিওম্যাগনেটিক ফিল্ড’ নামেও পরিচিত। ভয়ঙ্কর সৌর বিকিরণ ও অত্যন্ত বিষাক্ত মহাজাগতিক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীবাসীকে রক্ষা করে এই চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রই পৃথিবীতে এসে পড়া সৌর বিকিরণ ও মহাজাগতিক রশ্মিকে যতটা সম্ভব দূরে ঠেলে সরিয়ে দেয়। নাসা তাদের সাম্প্রতিকতম রিপোর্টে জানায় যে, গত ৫০ বছর ধরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।

প্রসঙ্গত, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি দুর্বল হতে শুরু করে গত শতাব্দীর সাতের দশক থেকেই। তখনই একটি বড়সড় ফাটল দেখা দেয় এই চৌম্বক ক্ষেত্রে। বিজ্ঞানীরা যার নাম দেন- ‘সাউথ আটলান্টিক অ্যানোমালি (এসএএ)’। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপরে থাকা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অবস্থান করছে এই ফাটলটি। যার আকার ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। এমনকি, ফাটলটি ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে বলেও জানান বিজ্ঞানীরা। এছাড়াও আরও দু’টি বড় বড় ফাটল তৈরি হয়েছে বলে দাবি নাসার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026