বিনোদন

সুশান্তের মৃত্যুর দিন বাড়িতে ঢোকা মহিলার পরিচয় আসলো সামনে, জানুন কে এই মহিলা?

ক্রমশ জটিল হয়ে পড়ছে সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্য। মুম্বই পুলিশের আত্মহত্যা তত্ত্বের ঠুনকো যুক্তির উপরে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসে সুশান্তের মৃত্যু সংক্রান্ত বিভিন্ন চমকপ্রদ তথ্য। জড়িয়ে যায় সুশান্তের বান্ধবী রিহা চক্রবর্তী, মহেশ ভাটের নাম। মৃত্যুর ৩৮ দিন পর সুশান্তের বাবা কেকে সিং পাটনা পুলিশের কাছে রিহা ও তার পরিবারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেন। এরপরই ময়দানে নেমে ইডি ও বিহার পুলিশ আরো উল্লেখযোগ্য তথ্য খুঁজে পায়।

সম্প্রতি, সুশান্তের মৃত্যুর দিনে বাড়ির সামনে করা একটি ভিডিওতে এক অপরিচিত মহিলাকে গেট দিয়ে ভিতরে ঢুকতে দেখা যায়। পরনে ছিল নীল টপ আর খয়েরি ট্রাউজার্স। ফুটেজে দেখা গেছে গেট দিয়ে ঢোকার সময় মহিলার হাতে একটি কালো ব্যাগ থাকলেও বেরোনোর সময় হাত ছিল ফাঁকা। মুখে মাস্ক থাকায় প্রাথমিক ভাবে চেনা যায়নি ওই রহস্যজনক মহিলাকে। তবে এইবার প্রকাশ পেল ওই মহিলার পরিচয়।

সূত্রের খবর, ওই মহিলা সুশান্তের বান্ধবী রিহার ভাই সৌভিকের বান্ধবী জামিলা। রিহা ও সৌভিকের সূত্রে তিনিও পরিচিত ছিলেন সুশান্তের। সুশান্তের মৃত্যুর খবর পেয়েই নাকি এসেছিলেন জামিলা। তাঁর সঙ্গে ছিলেন মহেশ শেঠী ও প্রিয়াঙ্কা খেমনী। কিন্তু পুলিশ তাকে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করতে না দেওয়ায় সুশান্তের কর্মীদের সঙ্গে জামিলা কথাবার্তা বলে চলে যায়। সুশান্তের বাবার পক্ষের আইনজীবী জামিলাকে খুঁজে বের করে তাকে মামলা সম্পর্কিত জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026