গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন ৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর থেকেই মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। অভিযোগ করা হয় যে, তদন্তভার সঠিকভাবে পালন করছে না মুম্বাই পুলিশ। যার ফলস্বরূপ সিবিআই তদন্তের দাবী করা হয়। অবশেষে সেই আর্জি মেনে নিলো সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে অভিযুক্ত রিয়া চক্রবর্তী বলেন, যে সংস্থাই তদন্ত করুক না কেন আসল সত্যিটা একই থাকবে।
উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্টের তরফ থেকে চূড়ান্ত রায় দিয়ে জানানো হয় যে সুশান্ত আত্মহত্যা কান্ডের তদন্ত শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, মুম্বাই এবং বিহার পুলিশের তরফ থেকে তদন্তভার সরিয়ে নিজের মতো করে কাজ শুরু করতে পারে সিবিআই। পাশাপাশি নতুন এফআইআরও দায়ের করতে পারে তারা। শুধু তাই নয় মুম্বাই পুলিশকে বলা হয়েছে সব রকম সহায়তা করার জন্য।
সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ ছাড়াও রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি দিয়েছে আদালত। বিহার থেকে তদন্তভার মুম্বাই সরিয়ে আনার আর্জি জানিয়েছিলেন তিনি। আজ আদালতের দেওয়া নির্দেশে বলা হয়েছে রিয়ার বিরুদ্ধে করা এফআইআর মুম্বাইয়ে স্থানান্তরিত করার জন্য। অন্যদিকে রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার প্রসঙ্গে বলেন, ন্যায় বিচারের জন্য সিবিআই তদন্ত খুবই জরুরী ছিল। এর ফলে আসল সত্য উদঘাটিত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…