রাজ্য

শাসক শিবিরের প্রশান্ত কিশোরকে বিদায়ের আগাম শুভেচ্ছা জানিয়ে দিলেন বিজেপি শিবির

অমিত শাহের বাংলা সফরের পরই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দিতে দেখা গিয়েছে তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে। এইদিন তিনি বলেন, বাংলার নির্বাচনে দুই অংক পেরতেও হিমশিম খেতে হবে পদ্ম শিবিরকে। এবার তার সেই চ্যালেঞ্জের পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সচিব অরবিন্দ মেনন।

তৃণমূল সরকারকে উৎখাতের শপথ নিয়ে দুই দিনের বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর সোমবার টুইট করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। এইদিন তিনি লেখেন,”একুশে বাংলার নির্বাচনে দুই অঙ্কের পেরতে যথেষ্ট কষ্ট করতে হবে গেরুয়া শিবিরকে। এরপরই বিশেষ দ্রষ্টব্য দিয়ে তিনি নিচে লেখেন, যদি এর চেয়ে ভালো ফল করতে পারে, তাহলে তিনি ছেড়ে দেবেন কাজ। তার এই টুইটেরই এইবর পালটা দিলেন অরবিন্দ মেনন। কটাক্ষের সুরে তিনি বলেন,”অন্যের অনুমানের ভিত্তিতে চলেনা বিজেপি। দল নিজেরাই তা তৈরি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করে দিয়েছেন দিদিকে আইসোলেশনে চলে যাবেন। আর বাংলায় ২০০ টি আসন জিতবে গেরুয়া শিবির।” নিচে পিকের বক্তব্য টেনেই খোঁচা দিয়ে বলেছেন,”আপনার বিদায়ের জন্য আগাম শুভেচ্ছা রইল আপনাদের।” প্রশান্ত কিশোরের হুঙ্কারকে যে বিজেপি বিন্দুমাত্র বিচলিত নয়, সেটাই এইদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন অরবিন্দ মেনন।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে নিয়ে এইদিন দলের অন্দরে বেড়ে চলেছে অসন্তোষ। তার সাথে কর্পোরেট ধাঁচে রাজনীতির কাজ করতে রাজি নন পার্টির অভিজ্ঞরা। এই নিয়ে বহু জন ইতিমধ্যে আপত্তিও জানিয়েছেন। এমন কি তথাকথিত ক্ষুব্ধ নেতারা, মন্ত্রীরা দলীয় নেতৃত্বের সাথে আলোচনায় পিকের উপস্থিতি মানতে চান না। রাজনৈতিক মহলের একাংশের ধারণা দৃঢ়, শুভেন্দু অধিকারীর দলত্যাগের নেপথ্য নায়ক নাকি এই পিকেকেই। আর ঠিক এমন পরিস্থিতিতেই গেরুয়া শিবির একুশে বাংলার ক্ষমতা দখলে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপিতে যোগদান করছেন শাসক দলের একাধিক নেতারা। সবদিক দেখেই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানান প্রশান্ত কিশোর। কিন্তু তাকে পালটা দিতে ছাড়ল না গেরুয়া শিবিরও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026