কলকাতা: ‘প্রাক্তন’-এর পর প্রাক্তনদের নিয়ে ছবি। প্রায় দু দশক পর আবার পর্দায় ফিরছে পুরনো জুটি। প্রসেনজিত-দেবশ্রী (Prasenjit Chatterjee-Debasree Roy। সাথে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। দীর্ঘ দিনের রাগ অভিমানের অবসান কী ঘটছে তাহলে এবার? তাহলে কি বরফ গলিয়ে কাজে ফিরছেন তাঁরা আবার? একসাথে? বরাবরের মত গান চলচ্চিত্রের সাথে কাস্ট নিয়ে চমকে দিয়েছে শিবপ্রসাদ-নন্দীতার জুটি।
বাংলা চলচ্চিত্র জগতে গল্পের মধ্যে দিয়ে প্রতিবার প্রত্যেকের মন জয় করেছেন তাঁরা। আর তাঁর থেকেও বেশি চমক দিচ্ছেন এবারের কাস্টে। আগে যা কেউ ভাবতে পারেনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায় এই প্রথম একপর্দায়। একসাথে কাজ করবেন তাঁরা। প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রডাকশন করছে এই অভাবনীয় কাজ। ২০২১ ‘প্রাক্তন’-এর পাঁচ বছর। প্রাক্তনের গল্প থেকে গান সবমিলিয়ে প্রচণ্ড ঝড় তুলেছিল বাংলায়। প্রতিটি গানের লাইন শুনে মানুষ খুঁজে পেয়েছিলেন নিজেদের কথা। তাহলে সে কথা মাথায় রেখেই কি আবার ঋতুপর্ণা – প্রসেনজিৎ।
এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্য দিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও কিছু বলেননি এ ব্যাপারে। কিন্তু ইন্ডাস্ট্রি সূত্রে খবর, খুব শিগগিরই শুরু হবে এই ছবির কাজ। ঋতুপর্ণা – প্রসেনজিৎ জুটির থেকেও আরও বেশি আগ্রহ নিয়ে মানুষ তাকিয়ে আছে যেদিকে, তা হল প্রায় দু দশক পর ব্যক্তিগত জীবনের রাগ অভিমান ভুলে এক পর্দায় আসছেন প্রসেনজিৎ দেবশ্রী।
প্রসেনজিৎকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে জয়া এহসানের বিপরীতে। পরের কাজ করেন জুন মাসে তিনি চন্দ্রাশিস রায়ের ‘নিরন্তর’ ছবিতে অভিনয় করলেও করোনা অতিমারির কারণে হলের পরিবর্তে ওটিটিতে মুক্তি পায় সেই ছবি। এবার নিজেদের চমক লাগানো গল্প আর কাস্ট নিয়ে ফের ফিরছেন শিবপ্রসাদ নন্দিতা। ‘প্রাক্তন’-এর পর প্রাক্তনদের জুটি নিয়ে তৈরি এই ছবি কোন ইতিহাস তৈরি করবে বাংলা চলচ্চিত্রের জগতে, আর বাংলা কন ইতিহাস লিখবে এই ছবি নিয়ে তা নিয়ে মুখিয়ে আছে সক্কলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…