নিউজ

নতুন বছরের শুরুতেই দুটি শৈত্য প্রবাহের পূর্বাভাস বাংলাদেশে

ঢাকা: শহর কলকাতায় (Kolkata) জানুয়ারির শুরুতে যখন বাড়ছে তাপমাত্রার পারদ তখন বাংলাদেশে (Bangladesh) একেবারে উল্টো চিত্র। চলতি জানুয়ারি (January) মাসের মাঝামাঝি বাংলাদেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাতে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। বছরের প্রথম মাস জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে একটি ‘তীব্র শৈত্যপ্রবাহের’ রূপ নিতে পারে বলে জানিয়েছেন দফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

জানুয়ারি মাসে সামগ্রিকভাবে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দফতর বলছে, জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে প্রতিবেশী দেশটিতে। যার মধ্যে একটি তীব্র (চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসবে) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানাচ্ছে, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গত ডিসেম্বরেও দেশে দুটি শৈত্য প্রবাহ বয়ে গেছে বাংলাদেশে। গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর ও ২৬ থেকে ৩১ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যায়। বিশাল এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। আর থার্মোমিটারের পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

চলতি শীতের মৌসুমে মধ্য ডিসেম্বর থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ১৯ ডিসেম্বর সেদেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে শীতের দাপট থাকে মূলত জানুয়ারিতে। চলতি মাসে  সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরের চেয়েও নেমে যেতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া দফতরের পরিচালক  সামছুদ্দিন আহমেদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026