নিউজ

নজরে একুশের ভোট, ১০০ আসনে প্রার্থী দেবে শিবসেনা

কলকাতা: ১০০ আসনে প্রার্থী দেবে শিবসেনা (Shivsrna)। সামনেই বিধানসভা ভোট। আর তার আগে থেকেই চলছে প্রার্থী বাছাই পর্ব। ২১-শে নির্বাচনে সকলের নজর বাংলায়। আর তারই মাঝে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের ১০০টি আসনে প্রার্থী দেবে শিবসেনা এদিন এমনটাই ঘোষণা করলো, শিবসেনা সাধারণ সম্পাদক অশোক সরকার (Ashoke Sarkar)।

রবিবার তিনি এ প্রসঙ্গে বলেন, ‘পরে ঝাড়গ্রামের কোনও সংগঠনও এই জোটে আসতে পারে।’ অশোকবাবু আরও বলেন, ‘‘বিজেপি বাংলা বিরোধী এবং ফ্যাসিস্ত শক্তি। অসম, ত্রিপুরা-সহ উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই সব রাজ্যেই বাঙালির উপরে চরম অত্যাচার করছে। তাই বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যারা, তাদের হারাতে আমাদের জোট লড়বে।’

রাজনৈতিক শিবিরের একাংশের মতে, শিবসেনা-সহ ওই দলগুলি এ রাজ্যের বিধানসভা ভোটে প্রার্থী দিলে গেরুয়া শিবিরের ভোট কেটে বিজেপিকে বেকায়দায় ফেলতে পারে। বিজেপি অবশ্য শিবসেনার ওই পরিকল্পনাকে ধর্তব্যের মধ্যেই আনছে না। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে যে দলগুলোর অস্তিত্বই নেই, তাদের বিষয়ে মন্তব্য করা নিষ্প্রয়োজন।’’ এতে বোঝাই যাচ্ছে আগামী ২১-শে নির্বাচনে বিরোধীরা বাংলাকে পাখির চোখ করেই লড়তে চায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026