রাজ্য

ফোনেই হল মানভঞ্জন, হাওড়ায় শাসক শিবিরের মিছিলে অরূপ রায়ের পাশে প্রসূন

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) এর ফোনেই হয়ে গেল সমস্যার সমাধান। অভিমান ভুলে আবারও সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়লেন হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়। রবিবার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত তৃণমূলের মিছিলে পা মেলাতে দেখা গেল তাকে। তবে গরহাজির বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া এবং লক্ষ্মীরতন শুক্লা।

দল কোনও সিদ্ধান্তের কথা জানায়না তাকে, শুক্রবার এমন অভিযোগ তুলতেই যাখে গিয়েছিল হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। লক্ষ্মীরতন শুক্লাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কথাও জানানো হয়নি বলেও দাবি করেছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আর ৫ জন সাধারণ মানুষের মতো সাংবাদ মাধ্যমের সাহায্যে সে খবর পেতে হয়েছিল তাকে। অভিযোগ সামনে আসার পরেই রাজনৈতিক মহলে মাথাচাড়া দিতে থাকে নতুন জল্পনা। কানাঘুষো সকলে আলোচনা করতে থাকেন তবে কি প্রসূন বন্দ্যোপাধ্যায়ও দল পরিবর্তন করবেন? শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পথ অনুসরণ করে তিনিও নাম লেখাবেন গেরুয়া শিবিরে?

এই জল্পনার মাঝেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জনের দায়িত্ব কাঁধে তুলে নেন দমদমের সাংসদ। শনিবার হাওড়ার সাংসদকে ফোন করেন। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। কাজের ক্ষেত্রে ঠিক কী সমস্যা হচ্ছে, সে সংক্রান্ত খোঁজখবর নেন। মনের কথা খুলে বলেন প্রসূন। দু’পক্ষের কথোপকথনে মেলে সমাধান সূত্র। মান-অভিমান থাকলেও দলবদল করবেন না বলেই জানিয়ে দেন প্রসূন। অভিমান ভুলে রবিবার থেকেই সাংগঠনিক কাজে কোমর বেঁধে নামলেন প্রাক্তন ফুটবলার। অরূপ রায়ের (Arup Roy) নেতৃত্বে ডুমুরজলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত তৃণমূলের মিছিলে পা মেলালেন তিনি। ছিলেন জটু লাহিড়ীও। সম্প্রতি তিনিও তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। তবে এদিনের মিছিলে গরহাজির বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। দেখা পাওয়া যায়নি লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Sukla) এবং বৈশালী ডালমিয়ারও (Baishali Dalmia)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026