বিনোদন

Preity Zinta: মা হলেন ‘কাল হো না হো’খ্যাত প্রীতি! পরিবারে এল যমজ সন্তান

বৃহস্পতিবার সক্কাল সক্কাল নিজের সকল অনুরাগীদের একেবারে চমকে দিলেন ‘কাল হো না হো’ খ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা। এই দিন নিজের স্বামীর সাথে হাসিমুখে একটি সেলফি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানালেন এক বড় সুখবর। হ্যাঁ যমজ সন্তানের মা-বাবা হয়েছেন প্রীতি ও জিন গুডএনাফ। ছেলে আর মেয়ের নাম রেখেছেন জয় আর জিয়া। অর্থাৎ একটি ছেলে ও একটি মেয়ের মা হয়েছেন এই দম্পতি। যদিও সারোগেসির মাধ্যমেই যমজ সন্তানের জন্ম দেন প্রীতি। 

জিনের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ৪৬ বছরের এই অভিনেত্রী লেখেন, ‘হাই! আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গিয়েছি, ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গিয়েছে কারণ আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত।’ সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে ডাক্তার, নার্স আর সারোগেটকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী প্রীতি। নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় #gratitude #family #তিনি এই হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জিনকে ভালোবেসে স
বিয়ে করেন প্রীতি। তারপর থেকে বেশিরভাগ সময় তিনি থাকেন লস অ্যাঞ্জেলসেই। এখন সেভাবে বলিউডে অভিনয় না করলেও আইপিএলে পাঞ্জাবের পাশে প্রীতিকে দেখা গিয়েছে। এইদিন নিজের দুই সন্তানের জন্মের খবর দিয়ে স্বভাবতই সকলকে চমকে দিয়েছেন প্রীতি-জিন। উল্লেখ্য, আজ তিনি প্রথমবার সন্তানের জননী হননি। মাত্র ৩৪ বছর আগে ৩৪ জন কন্যা সন্তানের মা হয়েছিলেন। হ্যাঁ ২০০৯ সালে হৃষীকেশের এক অনাথ আশ্রম থেকে ৩৪ জনকন্যাসন্তান দত্তক নিয়েছিলেন প্রীতি। নিজের ৩৪ বছরের জন্মদিনে এমন কাজ করে বহু মানুষের মন জিতে নিয়েছিলেন তিনি। তিনি এখনও পর্যন্ত সেই ৩৪ জন সন্তানের দেখভাল চালিয়ে যাচ্ছেন প্রীতি। তাঁদের সমস্ত খরচ-খরচা বহন করেন প্রীতি নিজেই। অভিনেত্রীর মা হওয়ার সুখবরে অনুগামীরা নতুন সদস্যকে ভালোবাসা জানিয়েছেন।

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া বলিউডে কিছু নতুন ব্যপার নয়। গতবছরই মেয়ে সমিশাকে সারোগেসির সাহায্য নিয়েছিলেন শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রা। শাহরুখের ছোট ছেলে এব্রাহামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। করণ জোহর, তুষার কাপুররাও বাবা হয়েছেন সারোগেসির সাহায্যে। এমনকী, সানি লিওনির যমজ সন্তানের জন্ম হয়েছে পদ্ধতিতে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026