আজকের দিনলিপি

Weather Update: ফের নিম্নচাপ, অগ্রাহায়ণের শুরুতেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ, রবিবার-সোমবার হতে পারে বৃষ্টি

অগ্রহায়ণের শুরুটা বেশ ভালোই কাটলো। বৃহস্পতিবার সক্কাল সক্কাল বেশ ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে রাজ্যবাসী। তবে সপ্তাহের মাঝে বেশ শীত অনুভব করা গেলেও, সপ্তাহান্তেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস জারি না করলেও, নিম্নচাপের কারণে শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার আলিপুর আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর থেকে নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে কেটে গিয়েছে। এর জেরে বাধাহীনভাবে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। আর তার জন্যি গত দু’দিন ধরে কলকাতার তাপমাত্রা তিন ডিগ্রি কমেছে। এই কারণে বৃহস্পতিবারও পারদ নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় রাজ্যে শীতের আমেজ একইভাবে বজায় থাকবে। তবে সপ্তাহের শেষের দিকে আরো এক নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বাড়তে পারে পারদ। রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার রাজ্যবাসীর ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে গোটা বঙ্গবাসী। এবার কনকনে ঠাণ্ডা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীতের নানান পোশাক।

তবে এই শিরশিরে ঠান্ডার অনুভূতি বেশিদিন মিলবে না। কারণ একটি নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পরেই চোখ রাঙাচ্ছে নতুন একটি নিম্নচাপ। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,সপ্তাহের শেষের দিকে মধ্য বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর অবস্থান করবে নতুন একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। রাজ্যের পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। বাড়বে রাজ্যের তাপমাত্রা। রবিবার এবং সোমবার রাজ্যের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিরও সম্ভাবনা আছে। সেইসব নিম্নচাপ, জলীয় বাষ্পের প্রভাব কেটে জাঁকিয়ে শীতের জন্য আরও এক মাস অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026