নিউজ

করোনা মোকাবিলায় বার্ষিক বেতনের ৩০ শতাংশ দান করলেন রাষ্ট্রপতি

করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি নিজের একবছরের বেতনের ৩০ শতাংশ দান করলেন করোনা লড়াইয়ে। শুধু তাই নয়, এর পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের একাধিক ক্ষেত্রের খরচ কমানো হবে। এই বছর রাষ্ট্রপতির একটি নতুন লিমুজিন গাড়ি কেনার কথা ছিল ,কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেটা কেনা হচ্ছে না।

রাষ্ট্রপতি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে বাহুল্যতার কোনও দরকার নেই, তাই এই গাড়ি কেনা তিনি পিছিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতি ভবনের একাধিক কাজের খরচ কমানো হবে, কাগজের পরিবর্তে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হবে। এর পাশাপাশি এই বছর নতুন কোনও প্রকল্প চালু করা হবে না বলেও তিনি জানিয়েছেন। এছাড়া রক্ষণাবেক্ষণের কাজ যতটা সম্ভব কমানো যায়, সেটাই করা হবে।

শুধু তাই নয়, এই বছর রাষ্ট্রপতির অনুষ্ঠানে যোগদানের সংখ্যাও কমিয়ে ফেলা হবে। অনুষ্ঠানে যোগদানের সময় ফুল ও অন্যান্য জিনিস ব্যবহারের খরচ কমিয়ে দেওয়া হবে। খাবারের খরচ ও কমিয়ে দেওয়া হবে। সামাজিক দূরত্বতা বজায় রাখার জন্য অতিথিদের তালিকাও কমিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026