নিউজ

পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা অর্থমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ঘোষিত আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে বৃহস্পতিবার একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু কর্মসূচি ঘোষণার পাশাপাশি শ্রমিকদের জন্য দরাজ হলেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ২০ লক্ষ টাকার প্যাকেজের সিন্দুক খুলে পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র চাষীদের জন্য বিশেষ কিছু প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এদিন ৯ টি পদক্ষেপের কথা ঘোষণা করেন নির্মলা সীতারামণ। এর মধ্যে ৩ টি পরিযায়ী শ্রমিকদের জন্য। ক্ষুদ্র চাষীদের জন্য ঘোষণা করেন দুটি প্রকল্প। এছাড়া, একটি করে প্রকল্পের কথা ঘোষণা করেন হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বনির্ভর গোষ্ঠী ও আবাসনের জন্য। অর্থমন্ত্রী এদিন জানান, ইতিমধ্যে ৩ কোটি কৃষককে স্বল্প সুদে ৪ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। ২৫ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণের সুবিধা পেতে পারেন।

তবে সবচেয়ে বেশি খুশির খবর শুনিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য ১১ হাজার কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। স্বাস্থ্যকর পরিবেশে থাকা ও দিনে তিনবেলা খাবার পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে ৮ কোটি পরিযায়ী শ্রমিকের কাছে বিনামূল্যে ৫ কেজি করে চাল বা আটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারি খালি জায়গাতে পরিযায়ী শ্রমিকদের সস্তায় থাকার ব্যবস্থা করেছে কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026