রাজ্য সরকারের অনুমতি ছাড়াই বাড়ল ট্যাক্সির ভাড়া, কত কিলোমিটারে কত ভাড়া? জানুন
সরকারি ও বেসরকারি বাসের পর এবার রাস্তায় নামছে ট্যাক্সির মত গণপরিবহন। আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে হলুদ ট্যাক্সি রাস্তায় নামছে। এক্ষেত্রে বাসের মতোও ট্যাক্সির ভাড়া বেশি গুনতে হবে যাত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রিন, অরেঞ্জ ও রেড জোনে ট্যাক্সি পরিষেবা চললেও চলবে না কনটেইনমেন্ট জোনগুলিতে। তবে করোনার জেরে যাত্রীকে অনেকগুণ বেশি ভাড়া গুনতে হবে ট্যাক্সি চড়লে।
সোমবার থেকে রাস্তায় পরিষেবা দিতে নামছে প্রায় ২২ হাজার ট্যাক্সি। এখন থেকে ট্যাক্সিতে চড়লে গুনতে হবে ৩০ শতাংশ বেশি ভাড়া। ৩০ টাকার বদলে এবার ট্যাক্সিতে উঠলে দিতে হবে ৩৩ টাকা। মিটারে যে ভাড়া দেখাবে তার থেকে আরও ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। কারন করোনার সংক্রমণের ফলে যাত্রীর সংখ্যা কমিয়ে রাস্তায় নামছে গাড়িগুলি। আর তাই যাত্রীর সংখ্যা কম রাখার জন্য তাদের ভাড়ার পরিমাণ বাড়াতে হচ্ছে।
ট্যাক্সির মত এবার চালু হয়েছে বাস ও মিনি বাস। সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ প্রায় ৩ গুন বেড়েছে। বাসের নূন্যতম ভাড়া ২৫ টাকা ও সর্বাধিক ভাড়া হয়েছে ৫০ টাকা। অর্থাৎ প্রতি ২ কিলোমিটারে ভাড়া হবে ৫ টাকা করে। অপরদিকে মিনি বাসে প্রতি ২ কিলোমিটারে ভাড়া ১০ টাকা করে ও নূন্যতম ভাড়া ৩০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…