রাজ্য

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে, চাপে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

বিজ্ঞপ্তি প্রকাশের পর পর এবারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে দায়ের হলে একটি নতুন মামলা। বিজ্ঞপ্তি জারি হওয়ার ঠিক পরেই কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছে এবং সেই নিয়ে পুনরায় নতুন করে চাপে পড়েছে রাজ্য। এই নতুন মামলার শুনানি হবে আগামী ৪ জানুয়ারি। হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এ শুনানি হতে চলেছে।

মামলাকারী দাবি করেছে, প্রাথমিক টেটে ভুল প্রশ্ন থাকার কারণে ১৩০ জন পরীক্ষার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই মামলা ভিত্তিতে ২০১৮ সালে তাদের পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। নির্দেশ ছিল সেই পুনর্মূল্যায়নের পরে যারা যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগপত্র দেওয়া হবে। এই মামলার রায়ের পরে অনেকে আবার উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন। সেই মামলার এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি।

সেই মামলার এখনো বন্ধু নিষ্পত্তি না হওয়ার মধ্যে রাজ্য সরকার গত ২৩ নভেম্বর তারিখে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। নির্দেশ দেওয়া হয়, ২০১৪ সালে যারা টেটে উত্তীর্ণ হয়েছিলেন তারা আবেদন করতে পারবেন। সেই বিষয়টি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বেশ কয়েক জন পরীক্ষার্থী। তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের থেকে জবাব তলব করেছিলেন বিচারপতি। সেই সময় পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছিল, এখনই কিন্তু চূড়ান্ত নিয়োগ হচ্ছে না।

কিন্তু গত বুধবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসার পরে, বেশ কয়েকজন মামলাকারী দাবি করেছেন, তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু তা না করে এখনই কিভাবে শিক্ষক নিয়োগ করা সম্ভব। আবেদনকারীদের দাবি, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার চেষ্টা করছে রাজ্য সরকার। এই কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সরাসরি মামলা দায়ের করেছেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই এই মামলার শুনানির তারিখ ঠিক হয়ে গিয়েছে। আগামী বছর ৪ জানুয়ারি তারিখে শুনানির দিন ধার্য করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026