রাজ্য

“রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু থাকেনা”, জল্পনা জিতেন্দ্রের ফেসবুক পোস্টকে ঘিরে

তৃণমূল ছাড়ার পর কলকাতায় এসে অরূপ বিশ্বাসের সাথে বৈঠক করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। বলেছিলেন,”দিদির সাথে দেখা করে ক্ষম চেয়ে নেব”। কিন্তু তার বুধবারের পোস্ট বলছে অন্যকথা। বুধবারের পোস্ট থেকে আবার নতুন করে শুরু হয়েছে জল্পনা। কেন? ফেসবুকে জিতেন্দ্র লিখেছিলেন,”রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয়না।”

জিতেন্দ্রের গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। দলীয় লাইনের বিরুদ্ধে কথা বলায় তাকে শোকজ করা হয়েছিল। একই ব্যবস্থায় নেওয়া হয়েছে মহিলা মোর্চার প্রধান অগ্নিমিত্রা পালের বিরুদ্ধেও। পদ্ম শিবির যখন এমন পদক্ষেপ করছে ঠিক সেই সময়ই ফেসবুকে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন,”রাজনীতিতে পূর্ণচ্ছেদ বলে কিছুই হয়না। কমা, কোলনস এবং সেমিকোলনস ইত্যাদি থাকে।” ঠিক কীসের দিকে ঈশারা করছেন জিতেন্দ্র? দুই-দুইয়ে চার হয়ে যাচ্ছেনা তো? ঘটনাক্রমের দিকে নজর দিলে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যেই বিষয়।

আসানসোলে দলের বিরুদ্ধে সম্প্রতি বিদ্রোহ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তারপরই তিনি ছাড়েন তৃণমূল। ততক্ষণে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন জিতেন্দ্র। তারপরই বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ এবং সায়ন্তন বসু সহ বহু নেতা আপত্তি জানান সেই বিষয়ে। তবে তারই মাঝে অরূপ বিশ্বাসের সাথে বৈঠক করেছিলেন জিতেন্দ্র। বৈঠকের পরে তিনি বলেন,”আমি তৃণমূলেই রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি নেতা ভাবগতিক দেখে তৃণমূলেই থাকা স্বচ্ছন্দ মনে করেছেন জিতেন্দ্র তিওয়ারি। তার কয়েকদিন পরে দলীয় নেতা নেত্রীদের বিপক্ষে পদক্ষেপ নিতে শুরু করে গেরুয়া শিবির। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছে, জিতেন্দ্রকে সদর্থক বার্তা দিতেই কি এমন পদক্ষেপ গেরুয়া শিবিরের? ঠিক এখানেই লুকিয়ে রয়েছে জল্পনা। জিতেন্দ্রের পোস্ট কোনও সাধারণ পোস্ট নয়। রয়েছে আগামীর বড় ইঙ্গিত।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026