নিউজ

চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান ২, দেখার জন্য প্রস্তুত গোটা দেশ!

অরূপ মাহাত: কিছুক্ষণের মধ্যেই চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান-২। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে ইসরোর প্রধান কার্যালয়ে রাত কাটাবেন। সব কিছু ঠিক থাকলে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। আগামীকাল ভোর সাড়ে ৫টার দিকে ল্যান্ডার থেকে বেরিয়ে পড়বে রোভার ‘প্রজ্ঞান’। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য যোগাড়ের কাজ শুরু করবে এই রোভারটি।

প্রসঙ্গত, ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে ইসরো। দেড় মাসের পার্থক্যে চাঁদের মাটিতে চন্দ্রযান-২ এর অবতরণের মাধ্যমে ইতিহাস গড়ার পথে ইসরো৷ এই ঘটনা ঘটার ঐতিহাসিক মুহূর্তে বেশ কিছু স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সাথে নিয়ে ইসরোর প্রধান কার্যালয়ে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা দেওয়ার ইতিহাস গড়বে ভারত৷ এর আগে চাঁদের মাটিতে পা দেওয়ার নজির রয়েছে রাশিয়া, আমেরিকা ও চিনের৷ ভারতও সেই তালিকায় যুক্ত হতে চলেছে এবার৷ চন্দ্রযান-২ এর সাফল্য কামনায় প্রধানমন্ত্রীর সাথেই রাত জাগছে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026