গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই এবার সেটিই সত্যি হলো। পাকিস্তানের নতুন কোচ হিসেবে নিয়োগ হচ্ছেন প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক। মিসবাহকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন বছরের জন্য। কোচের পাশাপাশি তিনি প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করবেন। এ ছাড়া বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস। তার সঙ্গেও পিসিবির চুক্তি তিন বছরের। পাকিস্তানের সবচেয়ে সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহ নতুন দায়িত্ব পেয়ে আবারো পাকিস্তান দলে ওয়াকারের সঙ্গে একত্রে মিলিত হলেন।
বিশ্বকাপ ব্যর্থতায় কোচ মিকি আর্থার আর তার সহকারীদের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তের পর থেকেই প্রধান কোচ খুঁজছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহকে তারা প্রস্তাবও দিয়েছিল কিন্তু মিসবাহ শুরুতে কোচ পদে আনুষ্ঠানিক আবেদন করতে দেরি করছিলেন। শেষ মুহূর্তে গিয়ে আবেদন করেন তিনি এরপর দেন সাক্ষাৎকার। যেখানে মহসিন খান, ডিন জোনসদের পেছনে ফেলে প্রধান কোচের দায়িত্ব পেলেন ৪৫ বছর বয়সী মিসবাহ। একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ায় তাকেই এখন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…