রাজ্য

ভোটব্যাংকের জন্য আর কত নিচে নামবেন দিদি? কোচবিহারের অডিও টেপের রেশ টেনে মমতাকে খোঁচা মোদীর

শীতলকুচিতে মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শনিবার রাজ্যে ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কে এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে আক্রমণ করলেন, ভোট তোলার জন্য আর কত নিচে নামবেন দিদি? প্রসঙ্গত উল্লেখ্য, শীতলকুচি ঘটনার পরে মমতার সঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের একটি কথোপকথন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বিজেপি এই কথোপকথন প্রকাশ করে এবং তাদের পরিষ্কার শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন মৃতদের পরিবার যাতে দেহ না নেয়। সেই অডিও ক্লিপের সত্যতা ইতিমধ্যেই স্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ওই অডিও টেপে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “দিদির নির্মমতা, অসহিষ্ণুতা আবার আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কোচবিহারে যে ঘটনা ঘটেছে তারপর একটি অডিও ক্লিপ নিয়ে আসা হয়েছে। ৫ জনের মৃত্যুর পর দিদি কিভাবে রাজনীতি করছেন তা অডিও ক্লিপ শুনলে আপনারা বুঝতে পারবেন।”

তারপর মোদি আর অভিযোগ করেছেন, “সেই অডিও টেপে কোচবিহারের তৃণমূল নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মৃতদেহ নিয়ে মিছিল করো।” তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদী আক্রমণ করলেন, “ভোট ব্যাংকের জন্য আর কত নিচে নামবেন দিদি?” তিনি আরো বলেছেন, “কোচবিহারে মৃতদের নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মৃতদেহ নিয়ে রাজনীতি করা তার একটি পুরনো অভ্যাস। এই অভ্যাস এখনও তিনি ছাড়তে পারছেন না। দিদি ইতিমধ্যেই চোখে অহংকারের চশমা পরে ফেলেছেন। এই কারণে তিনি সংবিধানের থেকে নিজেকে বড় মনে করছেন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026