রাজ্য

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি, ৪৫ শতাংশ শয্যা বাড়ানোর ভাবনা রাজ্য সরকারের

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। দেশের পাশাপাশি রাজ্যেও করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। প্রায় প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার রাজ্যও নড়েচড়ে বসেছে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য।

চলতি সপ্তাহে প্রায় প্রতিদিন রাজ্যজুড়ে করণা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গণ্ডি স্পর্শ করেছে। গতবছরের থেকেও যে এই বছরের পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর গত বছরের তুলনায় আরো বেশি শয্যা তৈরি রাখার ব্যবস্থাপনা গ্রহণ করেছে। আগের বছরের তুলনায় এবছর আরো ৪৫ শতাংশ বাড়ানো হবে বলে জানা গিয়েছে। কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় বেসরকারি হাসপাতালে ২৫ শতাংশ ও সরকারি হাসপাতালে ২০ শতাংশ শয্যা বাড়ানো হচ্ছে। এছাড়া ইএসআই হাসপাতালে আলাদাভাবে অনেক শয্যা বাড়ানো হবে। এককথায় ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আগে থাকতেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি হোমগুলিতে জায়গার অভাব দেখা যাচ্ছে। লাগামছাড়া ভাবে বাড়ছে করণা সংক্রমণ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় জড়িত কর্তারা মুখ্য সচিবের সাথে একটি বৈঠক করে এবং বৈঠকের পর জানানো হয়েছে, করণা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেদিকে লক্ষ্য রেখে আগে থাকতে যাবতীয় ব্যবস্থা সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। অ্যাম্বুলেন্স, রেমেডিসিভির মেডিসিন, শয্যা ইত্যাদি বাড়ানো হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ১২ টি পুলিশ হাসপাতালে ৩৪০ শয্যা রাখা হয়েছে। সেখানে পুলিশকর্মীরা থাকতে পারবেন। এছাড়া ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর কোনো সমস্যা হলে দ্রুত rt-pcr বা রেপিড অ্যান্টিজেন পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাজ্য পুলিশের ইতিমধ্যেই ৯০ শতাংশের টিকাকরণ সম্পন্ন হয়েছে। বাকিদের দ্রুত করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026