যখন ভোটের প্রচার চলছিল তখন দুজনের সম্পর্ক একেবারে সাপে নেউলে। কিন্তু ভোট মিটতে না মিটতেই দেখা গেল মোদি এবং মমতার সৌজন্য। কিছুদিন আগে ‘দিদি ও দিদি’ করে প্রত্যেক জনসভায় ঝড় তুলেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু রবিবার যখন দেখলেন সেই দিদি জয়লাভ করেছেন নির্বাচনে, তখন সে দিদিকে অভিনন্দন জানাতে ভুললেন না নমো। পাশাপাশি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সরকারকে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
তার পাশাপাশি টুইটারে তিনি লিখলেন, “তৃণমূল কংগ্রেসের জয় এর জন্য মমতা দিদিকে অত্যন্ত শুভেচ্ছা জানাই আমি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং করোনাভাইরাস পরিস্থিতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সহায়তা করবে। পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার।’ পাশাপাশি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের জয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, শুভেন্দু অধিকারীর জয় নিয়ে তেমন একটা কোনো মন্তব্য করতে শোনা গেল না মোদিকে।
একুশের নির্বাচন নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই মমতা বনাম মোদি তরজা শুরু হয়ে গেছিল। রাজনৈতিক তিক্ততা উঠেছিল চরমে। তার মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস কে জয়লাভ করেছে। তাই এবারে এই সমস্ত মান অভিমান ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্যে জানাতে ভুললেন না দায়িত্ববান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…