রাজ্য

আবার কি হবে নন্দীগ্রামে পুনরায় গণনা? শুভেন্দু কি জয়ী? জেনে নিন নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত

নন্দীগ্রামের ফলাফল নিয়ে বিকেল থেকেই বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে আছে। প্রথমে ঘোষণা করা হয়েছিল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পরাজিত করেছে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বলা হয় সার্ভারে সমস্যা থাকার জন্য ভুল তথ্য পরিবেশিত হয়েছিল। আসলে শুভেন্দু অধিকারী ১৬২২ ভোটে নন্দীগ্রামে জয়লাভ করেছেন। এই পরিস্থিতির পর তীব্র জল্পনা-কল্পনা শুরু হয় বঙ্গবাসীর মধ্যে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানায় যে হয়তো পুনরায় গণনা করা হবে এবং আপাতত নন্দীগ্রামের ফল স্থগিত থাকবে। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিটার্নিং অফিসার।

অবশেষে সন্ধ্যে ৭ টা নাগাদ রিটার্নিং অফিসার একটি তথ্য প্রকাশ করেছেন যেখানে বলা হয়েছে নির্বাচন কমিশন রেকর্ড অনুযায়ী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন ১লাখ ৯ হাজার ৬৭৩ টি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৭৩ টি। এছাড়া সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পেয়েছেন ৬ হাজার ১৯৮ ভোট। প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দু অধিকারী সবচেয়ে এগিয়ে আছে। তাই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে কোনরকম পুনরায় গণনা হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শোনার পর জানিয়েছিলেন, “গোটা রাজ্য একদিকে মত দিচ্ছে। কেন্দ্র অন্য মত দিচ্ছে, কেন? হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট বন্ধ থাকতে পারে। জয়ী ঘোষণা করে আবার অন্য কথা বলা হচ্ছে। কিছু একটা সেটিং রয়েছে।” অবশ্য তারপর তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, “আমার কাছে অভিযোগ রয়েছে যে রায় ঘোষণার পর কারচুপি করা হয়েছে। যাইহোক নন্দীগ্রামের মানুষ যা রায় দেবে তা আমি মাথা নত করে নেব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026