নয়াদিল্লি : শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় জিনিস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলে এলেও এদিন তিনি ফের দেশী কুকুর নিয়ে কুকুর প্রেমীদের প্রতি বক্তব্য রাখেন। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে সম্পূর্ণ অন্যরকম একটি আবেদন রাখেন নরেন্দ্র মোদী। পশুপ্রেমীদের আবেদন জানিয়ে তিনি বলেন, “এখন থেকে বিদেশি কুকুরের বদলে দেশি কুকুর পোষ মানাতে শুরু করুন। শুধু তাই নয়, যে কোন দেশি প্রজাতির কুকুরই ভালো হবে।
দেশের বিভিন্ন কাজে মূলত দেশী কুকুরদেরই ব্যবহার করা হয়। এমনকি নিরাপত্তারক্ষীরাও তাদের ডগ স্কোয়াডে ভারতীয় কুকুর রাখছে। এছাড়াও দেশের যে কোন উদ্ধারকারী মিশন বা বিপর্যয় মোকাবিলায় কুকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়”। তিনি আরও বলেন ভারতীয় প্রজাতির মধ্যে হাউন্ড, মুধল, হিমাচলি হাউন্দ, রাজাপালায়াম, চিপ্পিপারাই, কন্নি, এবং কম্বাই এই কুকুরগুলি সেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…