কলকাতা : করোনা আবহেই চূড়ান্ত পরিস্থিতির মাঝেই মেট্রো চালানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। অফিস টাইমে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। অন্য সময় ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। কাল মেট্রো আর রাজ্যের চূড়ান্ত বৈঠকের পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও অ্যাপ অনলাইনের মাধ্যমে মেট্রো কার্ড রিচার্জ করারও সুবিধা থাকবে।
এছাড়াও রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। আগের থেকে কমানো হবে মেট্রোর সংখ্যা৷ সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থাও থাকবে৷ এছাড়াও থাকবে আরো অন্যান্য পরিষেবা”।
স্টেশনের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন। এছাড়া বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক এবং গ্লাভসের ব্যবহার। প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটাও হয়েছে।সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে। ষ্টেশনে ষ্টেশনে রাখা হবে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…