বিনোদন

যোগসূত্রে মিলেছে ড্রাগ মাফিয়াদের নাম, তুলে নিয়ে যাওয়া হয় দুজনকে, তল্লাসি জারি একাধিক জায়গায়

সুশান্ত কেসে সিবিআই-কে সহযোগিতা করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই উঠে আসছে একের পর এক নাম। মুখোশ খুলছে বহু মানুষের। তদন্তের জল কোন দিকে গড়াচ্ছে তা বোঝা না গেলেও একাধিক জায়গায় তল্লাসি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইতিমধ্যে ২ জনকে তুলে নিয়ে যাওয়া হয় এনসিবির সদর দফতরে। এখনও পর্যন্ত রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এসেছে বহু মানুষে নাম, যোগসূত্র মিলেছে ড্রাগ মাফিয়াদের নাম।

রিয়ার ফোনকে কেন্দ্র করেই জানা যায় তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর বন্ধু গৌরব আর্য এবং স্যামুয়েল মিরান্ডারা মাদক লেনদেনে সক্রিয় ভুমিকা পালন করেছে। এরপরেই আচমকা ২ জনকে তুলে নিয়ে যায় সিবিআই তাঁদের দফতরে। তাঁদের নাম প্রকাশ্যে না এলেও, মূলত জিজ্ঞাসাবাদের জন্যেই তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

ডুবিস, একে ৪৭-এর মতো ‘কোড ল্যাঙ্গুয়েজ’ ব্যবহার করে ওইসব মাদকের লেনদেন চলত রিয়া ও সুশান্তের টিমের সঙ্গে। এমনকি ‘ডার্কনেট’ ব্যবহার করেই রিয়া মাদকের আদানপ্রদান করতেন বলেও অভিযোগ ওঠে। যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে দাবি করেছেন, রিয়া কখনও মাদকের ব্যবহার করেননি। প্রয়োজনে রিয়া রক্ত পরীক্ষা করাতেও প্রস্তুত।

এর পাশাপাশি এই খবরও আসে যে সুশান্ত সিং রাজপুত গাঁজার নেশা ছাড়তে চাইছিলেন। কিন্তু সুশান্ত ছাড়তে চাইলেও রিয়া কোন ভাবে সুশান্ত কে সাহায্য করে নি। সুশান্ত যেখানে গাঁজার নেশা ছাড়তে চান, তখন লুকিয়ে বিভিন্ন পানীয়ের সঙ্গে তাঁকে মাদক খাওয়ানো হত বলেও অভিযোগ উঠছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। মঙ্গলবার , রিয়ার অভিভাবকদের জেরা করা হয়। ধোঁয়াশা বাড়লেও উঠে আসতে পারে আরও কিছু নতুন তথ্য। এখন শুধু অপেক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026