আজ সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন। করোনা এবং লকডাউন এই প্রসঙ্গে আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী প্রত্যেকের মতামত গ্রহণ করবেন এবং সরকারের মতামত ও ব্যক্ত করবেন।
সূত্র অনুযায়ী এই বৈঠকে প্রায় সমস্ত রাজনৈতিক দলই উপস্থিত থাকবেন। কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আপ, সিপিএম, শিবসেনা, আরজেডি, সিপিআই সহ অন্যান্য সব দলই উপস্থিত থাকতে পারেন। প্রসঙ্গত, এর আগেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক করা হয়েছিল। যদিও তখন তৃণমূল উপস্থিত ছিল না। তবে আজ তৃণমূল উপস্থিত থাকবে বলে জানা গেছে।
গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল। বেশ কিছু রাজ্যর মুখ্যমন্ত্রীরা লকডাউন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। যদিও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। লকডাউন ১৪ এপ্রিল উঠবে কিনা তা নিয়ে তৈরী হয়েছে জল্পনা। তবে কেন্দ্র এখনও সেভাবে কিছু না জানালেও প্রধানমন্ত্রী দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…